২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর প্রদেশে ভরাডুবির পথে কংগ্রেস

উত্তর প্রদেশের নির্বাচনে ভারতীয় কংগ্রেস পার্টিকে প্রতিশ্র“ত জয় এনে দিতে ব্যর্থ হয়েছেন রাহুল গান্ধী। শনিবার রাজ্যটিতে মাস ব্যাপী নির্বাচন শেষ হওয়ার পর ভোটারদের ওপর চালানো একটি জরিপে এমনটিই দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 01:31 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

নয়াদিল্লি, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-উত্তর প্রদেশের নির্বাচনে ভারতীয় কংগ্রেস পার্টিকে প্রতিশ্র“ত জয় এনে দিতে ব্যর্থ হয়েছেন রাহুল গান্ধী। শনিবার রাজ্যটিতে মাস ব্যাপী নির্বাচন শেষ হওয়ার পর ভোটারদের ওপর চালানো একটি জরিপে এমনটিই দেখা গেছে। তবে নির্বাচনের আনুষ্ঠানিক ফল মঙ্গলবারের আগে পাওয়ার সম্ভবনা নেই। একইসঙ্গে নির্বাচন পরবর্তী জরিপের ফল কতটা সঠিক প্রমাণিত হয় তাও দেখার বিষয়। জরিপের সঙ্গে ফল মিলে গেলে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দুর্বল জোট সরকারের পক্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য কোনোরকম সংস্কার পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়বে। জরিপে দেখা গেছে, সমাজবাদী পার্টি উত্তর প্রদেশের পার্লামেন্টের আসনের বড় একটি অংশে জয় পেতে যাচ্ছে। ভারতের এ রাজ্যে প্রায় ২ কোটি লোকের বাস। এর ফলে মায়াবতীকে ক্ষমতা থেকে হটিয়ে মুলায়ম সিং যাদবের ক্ষমতায় ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তর প্রদেশ রাজ্যে গত ২২ বছরের মধ্যে কংগ্রেস পার্টি ক্ষমতায় আসতে পারেনি। কংগ্রেসের তরুণ নেতা রাহুল গান্ধী রাজ্যটিতে ক্ষমতায় ফেরার প্রতিশ্র“তি দিয়েছিলেন। এর আগের নির্বাচনে উত্তর প্রদেশের ৪০৩ টি আসনের মধ্যে মাত্র ২২ আসনে জয়ী হয় কংগ্রেস। জরিপ অনুসারে এবারের নির্বাচনে এ সংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনাই কেবল রয়েছে। জয়ের জন্য ৬০ এর বেশি ভোট পাওয়ার তেমন সম্ভাবনা নেই। উত্তর প্রদেশে অবস্থার উন্নয়নের জন্য কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও নির্বাচনী সমাবেশে অংশ নেন। শুধু রাহুল নয় পুরো গান্ধী পরিবারাই নির্বাচনে জয়ের জন্য চেষ্টা চালায়। নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারের পার্লামেন্টে ৫শ’৪৩ আসনের মধ্যে ৮০টি আসনের অধিকারী হয় উত্তর প্রদেশের নির্বাচিত সদস্যরা। এ দিক থেকেও উত্তর প্রদেশ ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯২৯ঘ.