২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার জন্ম সনদ ভুয়া!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জন্ম সনদ ভুয়া হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন অ্যারিজোনা রাজ্যের শেরিফ জো আরপাইও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 06:26 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ওয়াশিংটন, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জন্ম সনদ ভুয়া হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন অ্যারিজোনা রাজ্যের শেরিফ জো আরপাইও। ওবামার জন্ম সনদ সম্পর্কিত নথির সত্যতা যাচাইয়ে তদন্তের ফলাফলের ভিত্তিতে এ কথা বলেছেন তিনি। আরপাইও বলেছেন, “জালিয়াতি ও প্রতারণা” করে ওবামার জন্মসনদটি তৈরি হতে পারে বলে ‘নির্ভরযোগ্য প্রমাণ’ পেয়েছেন তার নিয়োজিত তদন্তকারীরা। তিনি আরো বলেছেন, ওবামার জন্ম সনদের একটি ইলেকট্রনিক কপি যাচাই করে সেটির বৈধতা সম্পর্কে দৃঢ় সন্দেহ দেখা দিয়েছে। আরপাইও বলছেন, “উপস্থাপিত সকল তথ্য-প্রমাণ ও তদন্তের ভিত্তিতে ওই নথিগুলো বৈধ বলে আমি আস্থা রাখতে পারছি না।” তিনি আরো বলেন, “আমার তদন্তকারীরা ধারণা করছে, বিশদ জন্ম সনদটি ইলেকট্রনিক্যালি তৈরি করা হয়েছে এবং হোয়াইট হাউজের দাবি অনুযায়ী তা আগে কাগজে লিখিত ছিল এমন নয়। ” ২০১১ সালের এপ্রিলে বারাক ওবামার বিস্তারিত জন্ম সনদ দেখিয়েছে হোয়াইট হাউজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এমআই/০০২৪ ঘ.