২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় আল শাবাব বিদ্রোহীদের ঘাঁটি দখল

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর উপকণ্ঠে দুর্ধর্ষ আল শাবাব বিদ্রোহীদের একটি প্রধান ঘাঁটি আফ্রিকান ইউনিয়ন বাহিনীর সহায়তায় দখল করেছে দেশটির সরকারি সেনারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

মোগাদিসু, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সোমালিয়ার রাজধানী মোগাদিসুর উপকণ্ঠে দুর্ধর্ষ আল শাবাব বিদ্রোহীদের একটি প্রধান ঘাঁটি আফ্রিকান ইউনিয়ন বাহিনীর সহায়তায় দখল করেছে দেশটির সরকারি সেনারা। ঘাঁটি দখলের অভিযান শুরুর সময় আফ্রিকান ইউনিয়ন (এইউ) এর কমান্ডার মেজর জেনারেল ফ্রেড মুঘিসা বলেন, মোগাদিসুতে নিরাপত্তা সুসংহত করতে এ অভিযান খুবই প্রয়োজন। এইউ এবং সোমলিয়ার সরকারি বাহিনী গত বছর মোগাদিসুর বেশির ভাগ অঞ্চলের দখল নেয়। কিন্তু সংবাদদাতারা জানান, আল শাবাব যোদ্ধারা তাদের মাসলাহ ঘাঁটি থেকে শহরটিতে হামলা চালাতে সক্ষম। আল শাবাবদের এই ঘাঁটিটিই একযোগে হামলা চালিয়ে দখল করেছে এইউ বাহিনী ও সোমলি সেনারা। ভোর থেকেই এ ঘাঁটিতে (মোগাদিসু থেকে ৫ কিলোমিটার উত্তরে) শুরু হয় হামলা। তবে আল শাবাব বলেছে, তারা সেচ্ছায় ঘাঁটি থেকে সরে গেছে। লড়াইয়ের হতাহতের ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি। স¤প্রতি কয়েকটি দিক থেকে এইউ ও সোমালিয় বাহিনীর হামলার মুখে গত আগস্টে মোগাদিসু থেকে সরে যায় আল শাবাব বিদ্রোহীরা। কিন্তু মোগাদিসুতে তাদের আত্মঘাতী হামলা অব্যাহত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫৮ঘ.