২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাঠের মোবাইল ফোন

লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিরণ স্কট তৈরি করছেন নতুন ফ্যাশনের একটি স্মার্ট ফোন, যার কাঠামো হবে কাঠের তৈরি। এমন হলে এটিই হবে বিশ্বে প্রথম কাঠের তৈরি স্মার্ট ফোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 12:42 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

লন্ডন, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিরণ স্কট তৈরি করছেন নতুন ফ্যাশনের একটি স্মার্ট ফোন, যার কাঠামো হবে কাঠের তৈরি। এমন হলে এটিই হবে বিশ্বে প্রথম কাঠের তৈরি স্মার্ট ফোন। মিডলসেক্স বিশ্বব্যিালয়ের পণ্য ও নকশা বিভাগের শেষবর্ষের ছাত্র কিরণ স্কট মাত্র ২৪ বছর বয়সেই নিজস্ব কোম্পানি চালাচ্ছেন। বিশ্বে প্রথম কাঠের তৈরি স্মার্ট ফোনই তার উদ্বোধনী নকশা। এ ফোনের নাম হবে ‘এডিজিরো’ যা গুগলের এ্যাড্রয়েট প্রযুক্তি দিয়ে চলবে এবং এতে এ্যাডাওস নামের একটি নতুন ইন্টারফেস ব্যবহার করা হবে যা বিশেষভাবে তৈরি। চীনে স্থানীয় বাঁশ সংগ্রহ করে ফোনটি তৈরি করা হচ্ছে। কিরণ-স্কট জানান, এটি দীর্ঘস্থায়ী ও ওজনে খুব হালকা হবে যা একটি আইফোনের প্রায় অর্ধেক। নতুন এ পণ্যকে পরিচিত করে তুলতে ফেইসবুক ও টুইটারে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন কিরণ। বেশিরভাগ মানুষই নতুন কিছু চায়। তাই নতুন আদলের এ ফোন মানুষ সাদরে গ্রহণ করবে বলেই তিনি মনে করেন। সাংহাইয়ের প্রতিষ্ঠান থেকে স্কাইপে কিরণ জানান, ফোনটি বাজারজাত করার প্রস্তুতিও নিয়ে ফেলেছেন তিনি। এ বছরের শেষের দিকে স্মার্ট ফোনটি যুক্তরাজ্যের বাজারে ছাড়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৩৬ঘ.