২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচি বন্ধে ইতিবাচক সাড়া উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনুসারে উত্তর কোরিয়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের পাশাপাশি পরমাণু ও দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের প্রতিশ্র“তি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 11:33 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ওয়াশিংটন, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনুসারে উত্তর কোরিয়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের পাশাপাশি পরমাণু ও দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের প্রতিশ্র“তি দিয়েছে। আন্তর্জাতিক স¤প্রদায় উত্তর কোরিয়ার এ পদক্ষেপকে সতর্কভাবে স্বাগত জানালেও হোয়াইট হাউজ একে কোরিয়া উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের পথে পিয়ংইয়ংয়ের ‘প্রথম ইতিবাচক সাড়া’ বলে মন্তব্য করেছে। উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি বন্ধ রাখতে রাজি হওয়ায় ছয়জাতি পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে। চীন এবং রাশিয়া উত্তর কোরিয়ার এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। জাপান বলেছে, এ পদক্ষেপকে একধাপ অগ্রগতিমূলক পদক্ষেপ হিসাবে গণ্য করা যেতে পারে। গত সপ্তাহে বেইজিং এ যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি বন্ধে চুক্তিবদ্ধ হয়। পরমাণু কর্মসূচি বন্ধের বিনিময়ে উত্তর কোরিয়াকে ২৪০.০০০ টন খাদ্য সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে বলেন, “শান্তিপূর্ণ ভাবে কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণের পথে এটি প্রথম ইতিবাচক পদক্ষেপ।” মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও এ পদক্ষেপকে সঠিক পথে প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছেন । উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি বন্ধের পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদেরও ইয়ংবিয়ন পরমাণু কেন্দ্র পরিদর্শনের অনুমতি দেবে। তবে কতজন পরিদর্শককে অনুমতি দেয়া হবে তা পরিস্কার জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২৩ঘ.