নিউইয়র্ক, ১ মার্চ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম): নিউইয়র্ক সিটির ‘জুকটি পার্কে’ শিবির স্থাপন করতে আবারো ব্যর্থ হলেন অকুপাই ওয়ালস্ট্রীট আন্দোলনকারীরা।
স্থানীয় সময় ২৯ ফেব্র“য়ারি বুধবার প্রথম প্রহরে একদল মানুষ বিছানাপত্র নিয়ে ওয়ালস্ট্রীটের কাছে ‘জুকটি পার্কে’ ঢুকে পড়ে। তারা চেষ্টা করে বিছানা বিছিয়ে ফেলতে। কিন্তু পুলিশের বাধার মুখে তা সম্ভব হয়নি।
কয়েকজন পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি করেছিল। এজন্যে গ্রেফতার করা হয় ৮ জনকে। আটক করা হয় বিছানাপত্র (স্লিপিং ব্যাগ)। ঘটনাটি ঘটে রাত সাড়ে ১২টায় ।
এর কয়েক ঘন্টা পর ভোররাত ৩.৪০ টায় এক আন্দোলনকারী ওয়ালস্ট্রীটে চিৎকার করে। তার চিৎকারে ঘুমন্ত মানুষেরা ভয় পেয়ে যায়। এ অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ প্রশাসন বিডিািনউজকে বলেছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ অলিভ এবং বয়স ২২ বছর। তিনি নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকার বাসিন্দা।
অকুপাই ওয়ালস্ট্রীট আন্দোলনকারীদের সঙ্গে এমন আচরণের প্রতিবাদে বুধবার দুপুরে ম্যানহাটানের গ্র্যান্ড সেন্ট্রাল সাবওয়ে থেকে শতাধিক লোকের একটি মিছিল বের হয়। নানা শ্লোগানে তা ব্রায়ান পার্কে যাওয়ার সময় আশপাশের ব্যাংকে ঢিল ছুড়ে বিক্ষোভকারীরা। এজন্যে গ্রেফতার করা হয় আরো ৪ জনকে।
এভাবেই অকুপাই ওয়ালস্ট্রীট আন্দোলনকারীরা দিনভর নানা কর্মসূচি পালন করে নিউইয়র্ক সিটিতে তাদের অস্তিত্ব জানান দিেেয়ছে।
গত বছর ১৭ সেপ্টেম্বর ‘জুকটি পার্ক’-এ শিবির গড়েন শ’ শ’ আন্দোলনকারী। সেখান থেকেই ওয়ালস্ট্রীট দখলের আন্দোলন ছড়িয়ে পড়েছে গোটাবিশ্বে।
টানা দু’মাস পর ১৬ নভেম্বর ভোর রাতে শতশত দাঙ্গা পুলিশ অভিযান চালিয়ে ‘জুকটি পার্ক’ থেকে আন্দোলনকারীদের হটিয়ে দেয়া হয়।
সে সময় গ্রেফতার করা হয় ২০০ জনকে। এর পর ৩১ ডিসেম্বর গভীর রাতে পুনরায় চেষ্টা করা হয় জুকটি পার্কে ঢোকার। সেটিও ব্যর্থ হয়ে গেছে পুলিশী অভিযানে। এবার আরেক দফা চেষ্টা করেও সফল হতে পারলেন না আন্দোলনকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএ/এলকিউ/১৫৪৯ঘ.
bdnews24