২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ফিদেল-রাউলের বড় বোন

কিউবা বিপ্লবের অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর বড় বোন অ্যাঞ্জেলা কাস্ত্রো মারা গেছেন। ৮৮ বছর বয়সে কিউবার হাভানায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 08:21 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিউবা বিপ্লবের অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর বড় বোন অ্যাঞ্জেলা কাস্ত্রো মারা গেছেন। ৮৮ বছর বয়সে কিউবার হাভানায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বসবাসরত তাদের আরেক বোন এ তথ্য নিশ্চিত করেন বলে বিবিসি জানায়। ফিদেল কাস্ত্রোদের সাত ভাইবোনের মধ্যে সবার বড় অ্যাঞ্জেলা ক্যাস্ত্রো দীর্ঘদিন স্মৃতিভ্রষ্ট রোগে ভুগে মঙ্গলবার মারা গেছেন বলে ক্যাফে ফুয়ের্তে নামের একটি ওয়েবসাইটকে বলেন জুয়ানিতা ক্যাস্ত্রো। তিনি বলেন, “তিনি (অ্যাঞ্জেলা) অসুস্থ থাকায় কিছুদিন ক্লিনিকে ছিলেন। তিনি কোনো দিন কিউবা ছেড়ে কোথাও যাননি। দেশ ছাড়ার পর তার সঙ্গে আমার আর দেখাও হয়নি। কিউবার সব বিচ্ছিন্ন পরিবারেই এ দুঃখজনক ঘটনা ঘটে।” দুই ভাই ফিদেল ও রাউলের সরকারে কখনোই কোনো উচ্চপদে ছিলেন না অ্যাঞ্জেলা। এছাড়া তিনি জনসম্মুখে খুব কমই কোনো মন্তব্য করেছেন। তার পাঁচ সন্তান ও বেশ কয়েকজন নাতি-নাতনি রয়েছে। তবে কিউবার সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের এ বোনের মৃত্যুর বিষয়টি সরকারিভাবে এখনও নিশ্চিত করা হয়নি। জন্মস্থান কিউবার বিরানে বৃহস্পতিবার অ্যাঞ্জেলা ক্যাস্ত্রোর শেষকৃত্যানুষ্ঠান হবে বলেও ওই ওয়েবসাইটটিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১৭ ঘ.