ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে প্রযুক্তি পন্য নির্মাতা অ্যাপলের শেয়ারের মূল্য প্রথমবারের মতো পাচশ’ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আর এতে করে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে অ্যাপলের অবস্থান সুসংহত হয়েছে।
এর আগে পুঁজিবাজারে কেবল মাত্র পাঁচটি মার্কিন কোম্পানির মূল্য পাঁচশ’ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। কোম্পানিগুলো হলো এক্সন, মাইক্রোসফট, সিসকো সিস্টেমস, ইন্টেল ও জেনারেল ইলেকট্রিক।
আইপ্যাড ও আইফোনের জনপ্রিয়তার কারণেই মূলত অ্যাপলের বিক্রি ও মুনাফার হার অনেক বেড়েছে বলে বিবিসি জানায়।
এ বছর কোম্পানিটি ৪০ বিলিয়ন ডলার মুনাফা করবে বলে বিশ্লেষকরা ধারনা করেছেন।
১৯৯৭ সালে সম্ভাব্য দেউলিয়ার মুখে পড়া অ্যাপলের শেয়ারের মূল্য ছিলো ৩ দশমিক ১৯ ডলার।
আর একই কোম্পানির শেয়ার বুধবার ন্যাসডাক শেয়ারবাজারে ৫৪২ দশমিক ৪৪ ডলারে বিক্রি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১২৪ ঘ.
bdnews24