কলকাতা, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাফিক পুলিশকে চড় মারার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাইপো আকাশ ব্যানার্জীকে গ্রেফতার করেছে পুলিশ।
আইন অমান্য করে গাড়ি চালানোর অপরাধে ট্রাফিক পুলিশ তার গাড়ি থামালে তিনি ওই পুলিশের ওপর চড়াও হন বলে জানিয়েছে ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি।
ট্রাফিক আইন অমান্য করায় খিদিরপুরে মি. ব্যানার্জীর গাড়িটি থামায় ট্রাফিক পুলিশ। অনিশ্চিত এক সূত্রে জানা গেছে, তিনি একমুখী রাস্তায় বিপরীত দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন।
সার্জেন্ট গাড়িটি থামানোর পর আকাশ ব্যানার্জি ও আরো দু’জন যাত্রী গাড়ি থেকে নেমে ওই ট্রাফিক পুলিশকে অপদস্থ এবং মারধোর করে বলে অভিযোগ আছে।
ঘটনার পর তাদের তিন জনকে ওয়াটগাং পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সম্পর্ক নিশ্চিত হওয়ার পর কোন মামলা দায়ের না করেই মি. ব্যানার্জী ও তার সঙ্গীদের ছেড়ে দেওয়া হয়।
এরপর স্থানীয় গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ হওয়ার পর এ ব্যাপরে মামলা দায়ের করে আকাশ ব্যানার্জীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪৪ঘ.
bdnews24