২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশিদেরও বিনামূল্যে এইচআইভি’র চিকিৎসা দেবে ব্রিটেন

যুক্তরাজ্য সরকারের ‘জাতীয় স্বাস্থ্য সেবা’ (এনএইচএস) পরিকল্পনা অনুসারে বিদেশি নাগরিকদেরও বিনামূলে এইচআইভি’র চিকিৎসা দেয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 09:02 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্য সরকারের ‘জাতীয় স্বাস্থ্য সেবা’ (এনএইচএস) পরিকল্পনা অনুসারে বিদেশি নাগরিকদেরও বিনামূলে এইচআইভি’র চিকিৎসা দেয়া হবে। বর্তমানে ব্রিটেনে কেবল ব্রিটিশদেরই বিনামূল্যে এ চিকিৎসা দেয়া হয়ে থাকে। অভিবাসীরাও এ সেবা থেকে বঞ্চিত। ইংল্যান্ডে নতুন এ পদক্ষেপের ফলে ব্রিটিশদের এইচআইভিতে সংক্রমিত হওয়ার ঝুঁকি কমার সঙ্গে সঙ্গে এর পরবর্তী চিকিৎসা ব্যয় কমে যাবে বলে প্রত্যাশা করছেন ক্যাম্পেইনাররা। ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি’র এক খবরে বলা হয়েছে, নতুন এ পদক্ষেপের ফলে ‘স্বাস্থ্য পর্যটনের বিরুদ্ধে স্কটল্যান্ড ও ওয়েলসের কাতারে চলে আসল ইংল্যান্ড। যুক্তরাজ্যে প্রায় ২৫ হাজার অপরীক্ষিত এইচআইভি’র সংক্রমিত লোক রয়েছে। এদের অনেকেরই জন্ম বিদেশে। আর বিদেশিদের বিনামূল্যে এইচআইভি’র চিকিৎসা দেয়া হয় না। তবে অন্য সংক্রমিত রোগের ক্ষেত্রে এ নিয়ম অনুসরণ করা হয় না। ব্রিটেনের কনজারভেটিভ দলের সাবেক মন্ত্রী লর্ড ফওলার স¤প্রতি লর্ডদের কাছে দেশের বিদ্যমান স্বাস্থ্যনীতি সংস্কারের আহ্বান জানান। এরফলে ব্রিটেনে ছয়মাস ধরে বসবাসকারীদের বিনামূলে এইচআইভি’র চিকিৎসা দিতে নতুন পরিকল্পনা নেয়া হচ্ছে। ১৯৮০ সাল থেকে যুক্তরাজ্য সরকারের এইডস বিরোধী ক্যাম্পেইনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ফওলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৪৭ ঘ.