পেশোয়ার, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরাঞ্চলীয় কোহিস্তান জেলায় একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্ততপক্ষে ১৮ জন নিহত ও ৭ জন আহত হয়েছে।
মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
বাসটি যাত্রী নিয়ে রাওয়ালপিন্ডি থেকে যাত্রা করে উত্তরাঞ্চলীয় গিলগিত শহরের উদ্দেশে যাচ্ছিল।
পাহাড় অধ্যুষিত কোহিস্তান অঞ্চলে জঙ্গিবাদের তেমন কোনো উপস্থিতি না থাকলেও এর সীমান্ত সংলগ্ন সোয়াত উপত্যকায় অতীতে উল্লেখযোগ্য সংখ্যক তালেবান সদস্যের উপস্থিতি ছিল।
স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন, “সশস্ত্র ব্যক্তিরা রাস্তার উভয় পাশেই আত্মগোপন করেছিল। বাসটি আসা মাত্র দুই পাশ থেকেই গুলি চালায় তারা।”
তবে ঠিক কী কারণে এই বাসটিকে লক্ষ করে হামলা চালানো হয়েছে তা পরিষ্কার না হলেও নিহতরা সবাই শিয়া সা¤প্রদায়ভুক্ত। এ কারণে এই হামলাটি সুন্নি স¤প্রদায়ের সন্ত্রাসীরা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৫ ঘ.
bdnews24