সানা, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনে বিদায়ী প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর কাছ থেকে সোমবার দায়িত্ব নিয়েছেন নতুন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদি।
সানায় এক অনুষ্ঠানে ইয়েমেনে ‘কঠিন অধ্যায়ে’র গুরুভার হাদির হাতে তুলে দিয়ে তাকে অভিনন্দন জানান সালেহ। শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের আশা প্রকাশ করে তিনি বলেন, “ইয়েমেনবাসী তার (হাদি) পাশে আছে।”
সালেহ আরো বলেন, “ আমরা জটিল এবং কঠিন অধ্যায়ের মুখে দাঁড়িয়ে আছি। নতুন প্রেসিডেন্টের ওপর দায়িত্বের বোঝা অপরিসীম। কিন্ত আমাদের সমর্থন ও উৎসাহ-উদ্দীপনায় তিনি সফল হবেন সে আস্থা আছে।”
ইয়েমেনে গত সপ্তাহে একমাত্র প্রার্থী হিসাবে নির্বাচনের মধ্য দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন হাদি। এর মধ্য দিয়ে ইয়েমেনে সালেহ’র ৩৩ বছরের শাসনের অবসান ঘটে।
উদ্বোধনী বক্তব্যে হাদি ইয়েমেনের ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার কথা বলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০০৮ঘ.
bdnews24