২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে খাটো ব্যক্তি নেপালের চন্দ্র বাহাদুর

বিশ্বের সবচেয়ে খাটো মানুষ নেপালের চন্দ্র বাহাদুর দাঙ্গি। স¤প্রতি ৭২ বছর বয়সী দাঙ্গির নাম গিনেস বুকে ঠাঁই পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 07:37 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

কাঠমান্ডু, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের সবচেয়ে খাটো মানুষ নেপালের চন্দ্র বাহাদুর দাঙ্গি। স¤প্রতি ৭২ বছর বয়সী দাঙ্গির নাম গিনেস বুকে ঠাঁই পেয়েছে। খাটো হিসেবে এই নয়া রেকর্ডধারীর উচ্চতা হলো ৫৪.৬০ সেন্টিমিটার (২১.৫ ইঞ্চি)। কাঠমান্ডুর ২৬৭ কিলোমিটার পশ্চিমে অবস্থিত প্রত্যন্ত রিমখোলি গ্রামের অধিবাসী তিনি। ২৩.৫ ইঞ্চি উচ্চতার ফিলিপাইনের নাগরিক জুর্নে বালাউইং (১৮) গত বছর এ স্থান দখল করেছিলেন। চন্দ্র বাহাদুরের উচ্চতা পরিমাপের পর গিনেস রেকর্ডস এডিটর-ইন-চিফ ক্রেইগ গ্লেনাডি সাংবাদিকদের বলেন, “সুখবর হলো চন্দ্র বাহাদুরই বিশ্বের সবচেয়ে খাটো জীবিত ব্যক্তি।” গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এ পর্যন্ত পরিমাপ করা ব্যক্তিদের মধ্যে চন্দ্র বাহাদুরকেই সবচেয়ে খাটো ব্যক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “তার বয়স যদি সত্যিই ৭২ বছর হয় তাহলে সবচেয়ে খাটো মানুষ হিসেবে তিনিই হবেন সবচেয়ে বয়স্ক ব্যক্তি।” এদিকে হাতে দু’টি সনদপত্র নিয়ে চন্দ্র বলে, “আমি খুবই আনন্দিত। সারাবিশ্ব ভ্রমণ করে আমি আমার দেশের নাম ছড়িয়ে দিতে চাই।” ১০ বছর বয়সে পিতামাতাকে হারান তিনি। ঠিক কোন বয়সেই তার শারীরিক বৃদ্ধি থেমে যায় তা তার পরিবারের সদস্যরা জানাতে পারেনি। সারাজীবনে চন্দ্র কখনই কোনো চিকিৎসকের কাছে যাননি। তার পাঁচ ভাই ও দুই বোনের উচ্চতা স্বাভাবিক। বাইরে বেরোনোর জন্য অন্যের সহযোগিতা লাগে তার। তাই অধিকাংশ সময় ঘরে বসেই কাটান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩৩ ঘ.