২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া: বিদ্রোহীদের অস্ত্র আসে বিদেশ থেকে

নির্বাসনে থাকা সিরীয়রা বিদেশ থেকে হালকা অস্ত্র কিনে তা সিরিয়ায় বিদ্রোহীদের কাছে পাচার করছে। বিশ্বের শক্তিধর দেশগুলো তা জেনেও না জানার ভান করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 06:04 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

তিউনিস, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাসনে থাকা সিরীয়রা বিদেশ থেকে হালকা অস্ত্র কিনে তা সিরিয়ায় বিদ্রোহীদের কাছে পাচার করছে। বিশ্বের শক্তিধর দেশগুলো তা জেনেও না জানার ভান করছে। অস্ত্রের পাশাপাশি তারা যোগাযোগের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও অন্ধকারে দেখার জন্য বিশেষ ধরনের চশমাও সরবরাহ করছে বলে শুক্রবার জানিয়েছে দেশটির এক বিরোধী সূত্র। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী পক্ষের সমর্থকরা ফ্রি সিরিয়ান আর্মি বিদ্রোহীদের কাছে যুদ্ধ বিমান ও ট্যাঙ্ক ধ্বংসকারী অস্ত্রও সরবরাহের চেষ্টা করছে। এছাড়া অবসরপ্রাপ্ত সিরিয় সেনারা যাতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী সেনাদের সহায়তা করে এজন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৫২ঘ.