২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান তালেবানদের শান্তি আলোচনায় ডাকল পাকিস্তান

আফগান তালেবানদেরকে কাবুল সরকারের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 11:05 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

পাকিস্তান, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান তালেবানদেরকে কাবুল সরকারের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। প্রতিবেশী দেশ আফগানিস্তানে সম্পীতি গড়ার চেষ্টায় ইসলামাবাদের জোর সমর্থনেরই আভাস পাওয়া যাচ্ছে এ থেকে। গিলানি এক বিবৃতিতে বলেছেন, তালেবান ও অন্যান্য গোষ্ঠী তার আহ্বানে সাড়া দেবে বলে তিনি আন্তরিকভাবে আশাবাদী। তালেবানদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকার কারণে আফগান তালেবানদেরকে আলোচনার টেবিলে নিয়ে আসার চেষ্টায় আঞ্চলিক শক্তি হিসাবে দেশটির ভূমিকা গুরুত্বপূর্ণ। গিলানি বলেছেন, আফগানিস্তানে সম্প্রীতি গড়ে তোলার প্রক্রিয়া সফল করতে “প্রয়োজনীয় যে কোন সহায়তা করতে প্রস্তুত” পাকিস্তান। তার এ বক্তব্য থেকে এমন আভাসই মিলছে যে, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান এখন আফগান তালেবানদের বোঝানোর চেষ্টা করতে পারে। ২০১৪ সালে আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে যাওয়ার আগে দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তালেবানদের সঙ্গে আলোচনার চেষ্টা করছে। ওদিকে, পাকিস্তানে আফগান তালেবানদের সঙ্গে দেশটির কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে মঙ্গলবার জানিয়েছেন কান্দাহারের প্রাদেশিক শান্তি পরিষদের প্রধান আতা মোহাম্মদ আহমাদি। রয়টার্সকে তিনি জানান, পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কোয়েটায় মধ্যম পর্যায়ের তালেবান সেনা অধিনায়কদের সঙ্গে আফগান কর্মকর্তারা “বেশ কয়েকবার” বৈঠক করেছেন। ধারণা করা হয় ওই অঞ্চলেই তালেবান জঙ্গি বাহিনীর মূল ঘাঁটি রয়েছে। আরেকটি ব্যাপার হচ্ছে, পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর নজর এড়িয়ে কোয়েটায় আফগান কর্মকর্তা ও তালেবান সেনা অধিনায়কদের কোন বৈঠক হওয়ার কথা নয়। কোয়েটায় ওই বৈঠকের অনুমতি দিয়ে পাকিস্তান সম্ভবত আফগান সরকারের সঙ্গে সম্পর্কন্নোয়নের চেষ্টা করছে। পাকিস্তানের ওই তালেবান নেতারা শান্তি আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তদাতা বলে তাদের সাথে আলোচনায় আগ্রহী আফগান সরকার। ওদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার বলেছেন, স¤প্রতি কাবুল সফরের পর দুদেশের মধ্যে অনেক বিরোধই মিটমাট হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৩৭ঘ.