২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন পুতিন

দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন ভ­াদিমির পুতিন। দুই তৃতীয়াংশ ভোট পাওয়ায় তাকে ২য় দফা ভোটেরও মুখোমুখি হতে হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 09:25 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

মস্কো, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন ভ­াদিমির পুতিন। দুই তৃতীয়াংশ ভোট পাওয়ায় তাকে ২য় দফা ভোটেরও মুখোমুখি হতে হবে না। প্রেসিডেন্ট নির্বাচনের আগে শুক্রবার সর্বশেষ জরিপে এমন আভাস পাওয়া গেছে। ৪ মার্চ রাশিয়ায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। স¤প্রতি রাশিয়ার শহরগুলোতে পুতিনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ধারণা করা হয়েছিলো, প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন হয়তো শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন। কিন্তু রাশিয়ার সর্ববৃহৎ স্বাধীন জরিপ সংস্থা লেভাদা সেন্টারের জরিপে সেই সম্ভবনার কোনো ইঙ্গিতই পাওয়া যায়নি। লেভাদা পরিচালিত জরিপে দেখা যায়, নির্বাচনে পুতিন ৬৩ থেকে ৬৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন। প্রাপ্ত ভোটে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চেয়ে অনেক এগিয়ে থাকবেন। নির্বাচনে জিতলে পরবর্তী ছয় বছর রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পাবেন বর্তমান রুশ প্রধানমন্ত্রী পুতিন। ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন ৫৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। এরপর ২০০৪ সালে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনকালে তিনি জয়ী হন ৭১ শতাংশ ভোট পেয়ে। পরপর দুইবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের পর সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকতে বাধ্য হন পুতিন। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার মনোনীত ও সমর্থিত প্রার্থী দিমিত্রি মেদভেদেভ ৭০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তখন থেকে মেদভেদেভ মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন পুতিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫২২ঘ.