২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হন্ডুরাসের কারাগারে আগুনের কারণ সিগারেট

সিগারেটের আগুন অথবা মোমবাতি থেকে হন্ডুরাসের কারাগারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে মঙ্গলবার জানিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

তেগুসিগালপা, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিগারেটের আগুন অথবা মোমবাতি থেকে হন্ডুরাসের কারাগারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে মঙ্গলবার জানিয়েছে কর্তৃপক্ষ। গত ১৪ ফেব্র“য়ারি হন্ডুরাসের রাজধানী তেগুচিগালপার উত্তরে কোমায়াগুয়া কারাগারে অগ্নিকাণ্ডে ৩৬০ জন বন্দি নিহত হয়। আগুনে পুড়ে অথবা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে এদের মৃত্যু হয়। মঙ্গলবার হন্ডুরাসের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জেষ্ঠ্য কর্মকর্তা দানিয়েলা ফেররেরা বলেন, হন্ডুরাস ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের পরিচালিত এক যৌথ তদন্তে উদ্দেশ্যমূলকভাবে আগুন ধরিয়ে দেওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। তিনি বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তদন্তে সেখানে কোনো দাহ্য পদার্থ, বিস্ফোরণ বা বৈদ্যুতিক শর্ট সার্কিটের আলামত পাননি। ধারণা করা হচ্ছে, কেউ ধুমপান করার সময় সিগারেটের আগুন বা মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাটির তদন্তে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপে¬াসিভসের সহায়তা চায় হন্ডুরাস। তবে তদন্তে পাওয়া তথ্যের ব্যাপারে কোনো মন্তব্য করেনি এ সংস্থাটি। হন্ডুরাসে যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র লিসা ভেনব্র“ক্স বলেন, ব্যুরোর সাধারণ নিয়ম অনুযায়ী চলমান তদন্তের ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। তবে হন্ডুরাসকে এ ব্যাপারে সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তবে সরকারি কর্মকর্তাদের এ বক্তব্য ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে নিহত কয়েকজন কয়েদির পরিবার। নিহতদের সংরক্ষিত লাশগুলো সনাক্ত করার জন্য তেগুচিগালপা মর্গের বাইরে ক্যাম্প করে অপেক্ষা করছে তারা। নিহত এক কয়েদির স্ত্রী সুয়াপা তাহেদা বলেন, সিগারেট বা মোমবাতির আগুনে এতো বড় অগ্নিকাণ্ড ঘটতে পারে তা তিনি বিশ্বাস করেন না। তাহেদা বলেন, এটা পূর্বপরিকল্পিত। তাদের হত্যা করা হয়েছে এবং এ জন্য দায়ীদের খুঁজে বের করতে হবে। কারাগারটির কাছাকাছি এলাকার বাসিন্দাদের তোলা একটি ভিডিওচিত্রে বেশ কিছু বন্দুকের গুলি ছোড়ার শব্দ পাওয়া যায়। তবে কারা কর্তৃপক্ষ বলছে, ঘটনার সময় পালাতে চেষ্টা করা কয়েদিদের ভয় দেখাতে গুলিগুলো ছোড়া হয়। তাছাড়া স্থানীয় দমকল বাহিনীর প্রধান জানিয়েছেন, আগুন ছড়িয়ে পড়ার প্রায় ৩০ মিনিট পর তাদের ভেতরে ঢোকার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ। হন্ডুরাসে প্রতিবছর সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটে। দেশটির আট হাজার কয়েদি ধারণক্ষমতাসম্পন্ন কারাগারগুলোতে এখন ১৩ হাজার কয়েদি রয়েছে। দেশটিতে কারাগারে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনা ঘটেছে এর আগেও। ২০০৩ সালেও দেশটির উত্তরাঞ্চলে একটি কারাগারে দাঙ্গার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ৬৮ জন কয়েদি নিহত হয়। পরে তদন্তে বেরিয়ে আসে কারারক্ষীরা ছোট কুড়াল ও বন্দুকধারীদের দিয়ে কয়েদিদের হত্যা করে। এর এক বছর পরে সান পেদ্রো সুলা শহরের কারাগারে অগ্নিকাণ্ডে শতাধিক কয়েদি নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮০৬ঘ.