আম্মান, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার হোমস শহরে বোমা হামলায় দুই পশ্চিমা সাংবাদিক নিহত হয়েছে। ওদিকে, ইদলিব প্রদেশের কয়েকটি গ্রামে সরকারি সেনা ও মিলিশিয়াদের হাতে নিহত হয়েছে অন্তত ২৭ জন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী পক্ষের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হোমস শহরে বুধবার একটি বাড়িতে গোলার আঘাতে দুই পশ্চিমা সাংবাদিক নিহত হয়। তারা ওই বাড়িটিতে অবস্থান করছিলেন।
নিহত দুই সাংবাদিক হলেন মার্কিন নাগরিক ও ব্রিটেনের সানডে টাইমস পত্রিকার ম্যারি কলভিন এবং ফরাসি চিত্রগ্রাহক রেমি অশি¬ক।
প্রত্যক্ষদর্শীরা টেলিফোনে রয়টার্সকে জানায়, দুই সাংবাদিক যে বাড়িতে ছিলেন সেখানে গোলা পড়ার পর তারা পালানোর চেষ্টা করার সময় রকেট হামলায় নিহত হন।
মধ্যপ্রাচ্য বা বিশ্বের যেকোনো প্রান্তে যুদ্ধ বিষয়ক প্রবীণ সাংবাদিক ছিলেন দুজনই।
হোমস এ ঘটনার পাশাপাশি একইদিনে উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের ইবলিন, ইডিটা এবং বালসন গ্রামে সরকারি বাহিনী ও মিলিশিয়ারা বাড়িতে বাড়িতে এবং রাস্তায় তল্লাশি চালিয়ে ২৭ তরুণকে হত্যা করেছে।
মাথায় এবং বুকে গুলি করে তাদেরকে হত্যা করা হয় বলে জানিয়েছে ‘সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২২ঘ.
bdnews24