ক্যানবেরা, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাড পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের সঙ্গে নেতৃত্বের দ্বন্দ্বের কারণেই তার এ পদত্যাগ।
বুধবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে জুলিয়া গিলার্ডের সঙ্গে আর কাজ করতে পারছেন না জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন রাড। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
স¤প্রতি কয়েক সপ্তাহে ক্ষমতাসীন লেবার পার্টিতে নেতৃত্ব নিয়ে উত্তেজনা এবং জুলিয়া গিলার্ডের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে ব্যাপক গুঞ্জনের মধ্যে রাড পদত্যাগের ঘোষণা দিলেন।
২০১০ সালে কেভিন রাডকে ক্ষমতাচ্যুত করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হন জুলিয়া গিলার্ড।
রাডের সঙ্গে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চলার মধ্যে তাকে অপসারণ করার দাবির মুখে পড়েন গিলার্ড। এ পরিস্থিতিতে গিলার্ড পাশে না দাঁড়ানোর কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন রাড।
মঙ্গলবার রাতের সংবাদ সম্মেলনে রাড বলেন, “সোজা কথা হচ্ছে প্রধানমন্ত্রী গিলার্ডের সমর্থন না পেলে আমি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারব না।”
তিনি আরো বলেন, “আর তাই পদত্যাগই হচ্ছে আমার জন্য একমাত্র সম্মানজনক কাজ।”
গিলার্ডের নেতৃত্বকে চ্যালেঞ্জ করবেন কিনা সে ব্যাপারে রাড কিছু বলেন নি। তবে রাডের পদত্যাগে নতুন করে সংকটে পড়তে পারে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫৫ঘ.
bdnews24