২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নিহত ১শ’, রেডক্রসের যুদ্ধরিরতি আহ্বান

সিরিয়ার সরকার বিরোধী গণআন্দোলণের অন্যতম কেন্দ্র হোমস শহর ও কয়েকটি গ্রামে মঙ্গলবার সরকারি সেনাদের অবিরাম গোলাবর্ষণে ১’শরও বেশি মানুষ নিহত হয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 09:34 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

বৈরুত/জেনেভা, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সরকার বিরোধী গণআন্দোলণের অন্যতম কেন্দ্র হোমস শহর ও কয়েকটি গ্রামে মঙ্গলবার সরকারি সেনাদের অবিরাম গোলাবর্ষণে ১’শরও বেশি মানুষ নিহত হয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেছে। এছাড়া, হোমস এ দুই পশ্চিমা সাংবাদিকও নিহত হয়েছে বলে জানা গেছে অনিশ্চিত কয়েকটি সূত্রে। এদের একজন আমেরিকান এবং অপরজন ফরাসি সাংবাদিক। আক্রান্ত এলাকায় জীবনধারণের জন্য প্রয়োজনীয় রসদ সরবরাহ করতে সিরিয়া সরাকার ও বিদ্রোহীদের প্রতি আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রস প্রতিদিন ২ ঘন্টার জন্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। নিহতদের মধ্যে দশটি শিশু ও তিনজন নারী রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সরকার বিরোধী আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা জানায়, বিদ্রোহী যোদ্ধারা হমসের বাবা আমরো এলাকায় অবস্থান নিয়ে সেখানে সরকারি সেনাদের প্রবেশ রুখে দিলে সেনারা এলাকাটি লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে। এলাকাটি থেকে নাদের আল হুসেইনি নামের এক আন্দোলনকারী জানান, “প্রতি মিনিটে কয়েকটি গোলা এসে আঘাত করছে।” ৩ ফেব্র“য়ারিেে ক সাঁজোয়া যানের ছত্রছায়ায় সরকারি সেনারা বাবা আমরোয় প্রবেশের সব প বন্ধ করে রেখেছে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। উত্তর সিরিয়ার ইদলিব প্রদেশের বেশ কয়েকটি গ্রাম সেনারা গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে লন্ডন ভিত্তিক সরকার বিরোধী মানবাধিকার সংগঠন ‘অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। আন্দোলনকারীরা দাবি করেছে, সরকারি বাহিনী বাবা আমরোর পার্শ্ববর্তী ইনশাআত অঞ্চলেও ট্যাংক মোতায়েন করেছে। সরকারি বাহিনীর ৫০টিরও বেশি সাঁজোয়া যান দামেস্ক থেকে হোমসের দিকে অগ্রসর হচ্ছে। দামেস্ক থেকে আন্দোলনকারীরা জানিয়েছে, মঙ্গলবার রাতে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত চারজন আহত হয়েছেন। ওদিকে, মানবিক সাহায্য সংস্থা রেডক্রসের আন্তর্জাতিক কমিটি জানিয়েছে, সিরিয়ার আক্রান্ত এলাকাগুলোর বেসামরিক নাগরিকদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় রসদ ও আহতদের সরিয়ে নিতে রেডক্রসের ও সিরিয়ার আরব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীদের প্রতিদিন দুই ঘন্টার সময় যুদ্ধবিরতি দিতে তারা সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫২৪ঘ.