সানা/ইডেন, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের প্রেসিডেন্ট নির্বাচনে একমাত্র প্রার্থী হিসেবে দেশটির ক্ষমতা গ্রহণ করেছেন আব্দু রাব্বু মনসুর হাদি। তার ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে ইয়েমেনের প্রেসিডেন্ট হিসেবে সালেহর ৩৩ বছরের শাসনের অবসান হয়েছে।
মঙ্গলবার ইয়েমেনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে একমাত্র প্রার্থী ছিলেন মনসুর হাদি। প্রেসিডেন্ট আলি আব্দুল¬াহ সালেহর উত্তরসূরি নির্বাচন করতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
একমাত্র প্রার্থী ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমান হাদিকেই ভোট দিয়ে নির্বাচিত করছে ভোটাররা। এর মাধ্যমে সালেহর ৩৩ বছরের লৌহশাসনের অবসান ঘটিয়ে ইয়েমেনে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে ধারণা করা হলেও দেশটিতে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা অপরিবর্তিত রয়েছে।
গত এক বছর ধরে প্রেসিডেন্ট সালেহর বিরুদ্ধে ইয়েমেনজুড়ে প্রবল গণঅভ্যুত্থান শুরু হয়। এর ফলে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি।
সালেহ বিরোধীদের সঙ্গে করা এক চুক্তির শর্তানুযায়ী মনসুর হাদি ইয়েমেনের অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করেন। ওই চুক্তি বাস্তবায়নের ধারাবাহিকতায়ই ক্ষমতা থেকে সালেহকে পুরোপুরি সরিয়ে দিতে এই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে হাদি বিপুল ভোট পান।
এক বছর ধরে ইয়েমেনে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা বন্ধে প্রতিবেশি উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের সমর্থনে ইয়েমেনের সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে সমঝোতার চুক্তি স্বাক্ষর করাতে সমর্থ হন।
চুক্তি অনুযায়ী সালেহ ভাইস প্রেসিডেন্ট মনসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াবেন। এরপর প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট দেশের প্রেসিডেন্ট হবেন। তখন দেশের প্রধানমন্ত্রী পদে বিরোধীদল মনোনীত ব্যক্তিকে নিয়োগ দেবেন।
নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের এক কর্মকর্তা। তবে নির্বাচন বিরোধীদের হামলায় দ্বিতীয় প্রধান শহর এডেনে বিকেলের আগেই ভোট গ্রহণ বন্ধ করে দিতে হয়।
নির্বাচন বিরোধীরা ভোট বর্জনের ডাক দিয়েছিলো। দক্ষিণ ইয়েমেনে নির্বাচন বিরোধীদের হামলায় অন্তত নয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শান্তিতে নোবেল জয়ী ইয়েমেনি মানবাধিকারকর্মী তাওয়াকুল কারমান ভোট দেওয়ার সময় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে আমরা আলি আবদুল¬াহ সালেহ যুগের অবসান এবং একটি নতুন ইয়েমেন গড়ার ঘোষণা দিচ্ছি।
ভোটের পর এক প্রতিক্রিয়ায় দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট মনসুর হাদি বলেছেন, “সংেেকট ক উত্তরণের একমাত্র প নির্বাচন।”
ভোট চলাকালে সানার রাস্তায় “ইয়েমেনকে রক্ষা করতে ভোট দিন” স্লে¬াগান লেখা প¬্যাকার্ড হাতে লোকজনকে গাড়ি দিয়ে ঘুরতে দেখা যায়।
প্রেসিডেন্ট হিসেবে মনসুর হাদির নির্বাচনে আরব অঞ্চলের সা¤প্রতিক একনায়কবিরোধী গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো চতুর্থ প্রেসিডেন্ট হলেন আলি আব্দুল্লাহ সালেহ। তার আগে তিউনিসিয়ায় জিনে আল আবেদিন বেন আলি, মিশরে হোসনি মুবারক, লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি আরব জনগণের গণতান্ত্রিক অভ্যুথান ‘আরব বসন্তে’ ক্ষমতা হারান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২৪ ঘ.
bdnews24