২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বেইলআউট সিদ্ধান্তের অপেক্ষায় গ্রিস

গ্রিসের জন্য নতুন বেইলআউট ঋণের চুক্তি অনুমোদনে সব ধরণের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ব্রাসেলস, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসের জন্য নতুন বেইলআউট ঋণের চুক্তি অনুমোদনে সব ধরণের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের অর্থমন্ত্রী। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন ইউরোজোনের অর্থমন্ত্রীরা। মধ্য-মার্চে দেউলিয়াত্ব এড়াতে এ মুহুর্তে এথেন্সের ১৩০ বিলিয়ন ইউরো প্রয়োজন। বৈঠক প্রসঙ্গে গ্রীক অর্থমন্ত্রী ইভানজেলিস ভেনিজেলোস সতর্ক করে বলেছেন, “শেষ মুহুর্ত পর্যন্ত” দরকষাকষি চলতে পারে। তবে ফ্রান্সের অর্থমন্ত্রী ফ্রাসোয়া বারোইন জানিয়েছেন, ঋণ নিতে গ্রিসের আর অপেক্ষা করার সময় নেই। তিনি বলেন, সোমবার চুক্তি বাস্তবায়নে ইউরোজোনের অর্থমন্ত্রীদের কাছে তিনি আনুষ্ঠানিক অনুরোধ জানাবেন। ৩০ বছরের মধ্যে নগদ অর্থ ও নতুন বন্ডের মাধ্যমে গ্রিসকে এই ঋণ শোধ করতে হবে। এ বেইলআউটের মাধ্যমে “দীর্ঘ অনিশ্চয়তা” দূর হবে বলে প্রত্যাশা করছেন গ্রীক অর্থমন্ত্রী ভেনিজেলোস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪২ঘ.