২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া থেকে মিশরের রাষ্ট্রদূত প্রত্যাহার

সিরিয়ায় নিয়োজিত রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে মিশর। দেশটিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধীদের ওপর সরকারি বাহিনীর দমন-পীড়ন বন্ধে আরব লিগের বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে সর্বশেষ এই উদ্যোগ গ্রহণ করে মিশর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 03:23 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

কায়রো, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় নিয়োজিত রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে মিশর। দেশটিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধীদের ওপর সরকারি বাহিনীর দমন-পীড়ন বন্ধে আরব লিগের বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে সর্বশেষ এই উদ্যোগ গ্রহণ করে মিশর। রোববার মিশরের সরকারি গণমাধ্যম এ খবর জানায়। মিশরের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সিরিয়াও মিশর থেকে তার কূটনীতিকদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত সপ্তায় আরব লিগ তার সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সিরিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সহযোগিতার সম্পর্ক স্থগিতের আহ্বান জানায়। এই আহ্বানে সাড়া দিয়ে মিশর তার কূটনীতিকদের ডেকে পাঠায়। ইতোমধ্যে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো দামেেেস্ক ক তাদের কূটনীতিকদের ফিরিয়ে নিয়েছে। সেই সাে সিরিয়ার কূটনীতিকদেরও বহিষ্কার করেছে। অন্যান্য আরব রাষ্ট্রগুলোও একই পথ অনুসরণ করেছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অমর রুশদি বলেন, “সিরিয়ার পরিস্থিতি নিয়ে মিশর ভীষণ অসন্তুষ্ট। আর এই সিদ্ধান্ত (কূটনীতিক প্রত্যাহার) তারই বার্তা।” তিনি আরো বলেন, “মিশর জানতে পেরেছে সিরীয় সরকারও কায়রো থেকে তার কূটনীতিক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আমরা কিছুই বলবো না, কিন্তু সিরিয়ার সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা জানাবো।” সিরিয়ায় সহিংসতা বন্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে তার ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর করে বিরোধীপক্ষের সঙ্গে আলোচনা শুরুর আহ্বান জানানোর পরিকল্পনা করছে আরব লিগ। যদিও বিরোধীপেেক্ষ ক ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, আসার সরকারের সাে কোনো সমঝোতা নয়। সিরিয়ায় প্রায় ১১ মাস ধরে চলা প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর হাতে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে বিভিন্ন সংস্থা দাবি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯১৩ ঘ.