২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানি সম্রাটের হৃদপিণ্ডে সফল অস্ত্রোপচার

জাপানের সম্রাট আকিহিতোর হৃদপিণ্ডে সফলভাবে বাইপাস সার্জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 10:01 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

টোকিও, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জাপানের সম্রাট আকিহিতোর হৃদপিণ্ডে সফলভাবে বাইপাস সার্জারি করা হয়েছে। জাপানি স¤প্রচার মাধ্যম এনএইচকে জানায়, গত বছর থেকেই হৃদপিণ্ডের চিকিৎসা নিচ্ছেন সম্রাট আকিহিতো (৭৮)। তবে চিকিৎসকদের পরামর্শে বাইপাস সার্জারির জন্য শুক্রবার টোকিও ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন সম্রাট। সেখানেই শনিবার অস্ত্রোপচার করা হয়। আকিহিতোকে আরো দুই সপ্তাহ হাসপাতালে থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এর আগে ২০০৩ সালে জাপানি সম্রাটের প্রোস্টেট ক্যান্সার অপারেশন হয়। ২০০৮ সাল থেকে আরো বেশ কিচু সমস্যায় ভুগছেন তিনি। ১৯৮৯ সালে বাবা হিরোহিতোর মৃত্যুর পর সিংহাসনে বসেন আকিহিতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/জেকে/১৫৫৭ ঘ.