২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমধ্যসাগরে ইরানি নৌবাহিনীর জাহাজ, সতর্ক ইসরায়েল

সুয়েজ খালের পথে ইরানি নৌবাহিনীর দুটি জাহাজ ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। ইসরায়েলের সীমানার কাছাকাছি ইরানি জাহাজের উপস্থিতিতে ইসরায়েল সতর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 06:16 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ইসমাইলিয়া, মিশর, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুয়েজ খালের পথে ইরানি নৌবাহিনীর দুটি জাহাজ ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। ইসরায়েলের সীমানার কাছাকাছি ইরানি জাহাজের উপস্থিতিতে ইসরায়েল সতর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। “মিশরীয় সেনাবাহিনীর অনুমতি নিয়ে দুটি ইরানি জাহাজ বৃহস্পতিবার সুয়েজ খাল অতিক্রম করেছে,” শুক্রবার সুয়েজ খাল কর্তৃপক্ষের একটি সূত্র এ তথ্য জানায়। জাহাজ দু’টির মধ্যে একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ও অপরটি নৌবাহিনীর একটি সরবরাহকারী জাহাজ। জাহাজ দুটি সিরীয় উপকূলের পথে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক বছর আগে সিরিয়ার সঙ্গে ইরানের একটি নৌমহড়ার বিষয়ে সমঝোতা হয়েছিলো। সিরিয়া ছাড়া ভূমধ্যসাগরীয় এলাকার অন্য কোনো দেশের সঙ্গে ইরানের নৌচুক্তি নেই। সিরিয়া ও ইরান উভয়ই ইসরায়েলের প্রতি শত্র“ভাবাপন্ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২০০ ঘ.