২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লিবিয়ার নিরাপত্তার হুমকি আধাসামরিক বাহিনী’

লিবিয়ার আধাসামরিক বাহিনী দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 05:10 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

লিবিয়া, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার আধাসামরিক বাহিনী দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে দিয়েছে। নির্যাতনের কারণে গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত আধা সামরিক বাহিনীর হাতে আটক কমপক্ষে ১২ জন ব্যক্তির মৃত্যু হয়েছে বলেও জানায় তারা। লিবিয়ায় জানুয়ারি ও ফেব্র“য়ারি মাসে চালানো জরিপের ভিত্তিতে তৈরি এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। মুয়াম্মার গাদ্দাফির পতন আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার এটি প্রকাশ করা হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, সাবেক বিদ্রোহীদের কয়েকটি সংগঠন দেশটিতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে। তবে অর্ন্তর্বতীকালীন সরকার এসব বিষয়ে নজর দিচ্ছে না বলে অভিযোগ করেছে সংস্থাটি। আটক কয়েকজন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, আটককৃতদের কোনঠাসা অবস্থায় ঝুলিয়ে রেখে কয়েক ঘণ্টা ধরে চাবুক, তার, প্ল্যাস্টিক হোস, ধাতব চেইন ও দণ্ড দিয়ে পেটানো হয় এবং তাদের বৈদ্যুতিক শক দেওয়া হয়। এতে বলা হয়, ত্রিপোলির একটি বন্দি শিবিরে আটক কয়েকজন বন্দিকে তথ্য গোপন করার অভিযোগে নির্মম নির্যাতন করা হয়। নির্যাতনের শিকার ব্যক্তিদের মধ্যে দেশটিতে আন্দোলন চলাকালে গাদ্দাফির পক্ষে কাজ করার অভিযোগে অভিযুক্ত আফ্রিকার অভিবাসী ও শরণার্থীরা রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ক্রাইসিস রেসপন্স অ্যাডভাইজার ডোনাটেলা রভেরা বলেন, “আধাসামরিক বাহিনীর এসব কর্মকাণ্ডের দায়ভার কেউ নিচ্ছে না।” এদিকে গত মাসেও গাদ্দাফির সমর্থক প্রায় ৮ হাজার ব্যক্তিকে আধাসামরিক বাহিনী আটক করেছে বলে জাতিসংঘ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১০৩ ঘ.