কায়রো, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- -চলতি বছর মে মাসে হোসনি মুবারক পরবর্তী মিশরে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হবে। বুধবার মিশরের সরকারি সংবাদপত্র আল-আহরাম এক মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে একথা জানায়।
২০১১ সালের ফেব্র“য়ারিতে প্রবল গণআন্দোলনের মুখে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর শাসন ক্ষমতা গ্রহণ করে দেশটির সেনা শাসকরা। স¤প্রতি নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের চাপ ও আন্দোলনের মুখে পড়েছে মিশরের ক্ষমতাসীন সেনা পরিষদ।
পার্লামেন্ট ও স্থানীয় উন্নয়ন বিষয়ক মন্ত্রী মোহাম্মাদ আত্তিয়া আল-আহরামকে জানান, মে মাসের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নের জন্য প্রার্থীদের তিন সপ্তাহ ও প্রচরাভিযানের জন্য দেড়মাস সময় দেওয়া হবে।
অনেক প্রার্থীই অনানুষ্ঠানিকভাবে তাদের প্রচারাভিযান শুরু করে দিয়েছে।
মিশরে নির্বাচনের তারিখ নির্ধারণ করার একমাত্র অনুমোদিত কর্তৃপক্ষ হচ্ছে বিচারবিভাগীয় নির্বাচন কমিটি।
গত বছর গণভোটের মাধ্যমে পাশ হওয়া নতুন একটি আইন অনুসারে কোনো ব্যক্তি দুই মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন। প্রতি মেয়াদের সময়সীমা চার বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫৮ঘ.
bdnews24