বিশ্ব/প্রশান্ত মহাসাগরীয় এলাকা
বিআই-
বিদেশি টিভি চ্যানেলগুলোর ওপর চীনের নতুন নিষেধাজ্ঞা
বেইজিং, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দেশীয় অনুষ্ঠানকে পৃষ্ঠপোষকতা করার স্বার্থে গুরুত্বপূর্ণ সময়ে বিদেশি টেলিভিশনের অনুষ্ঠান স¤প্রচারের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে চীনের গণমাধ্যম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
দেশটির রাষ্ট্রিয় সংবাদপত্র ‘চায়না ডেইলি’ তে প্রকাশিত খবরে মঙ্গলবার জানানো হয়, বিদেশি অনুষ্ঠান স¤প্রচারের সময়সীমা চ্যানেলের অনুষ্ঠান স¤প্রচারের জন্য বরাদ্দকৃত মোট সময়ের ২৫ শতাংশের বেশি হতে পারবে না। আর আমদানিকৃত বিদেশি অনুষ্ঠান ৫০ পর্বের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।
হংকং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ভারত থেকে আমদানি করা টিভি অনুষ্ঠান সাধারণত চীনের চ্যানেলগুলোতে দেখানো হয়।
কর্তৃপক্ষের ঘোষিত নতুন নীতি অনুযায়ী, চ্যানেলগুলো সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বিদেশি অনুষ্ঠান স¤প্রচার করতে পারবে না। পাশাপাশি অনবরত একক কোনো দেশের অনুষ্ঠানও দেখানো যাবে না।
চীনা গন্ডির বাইরের কোনো কোম্পানির তৈরি অননুমোদিত কোনো অনুষ্ঠান চীনের চ্যানেলগুলোতে স¤প্রচার করা নিষিদ্ধ। সহিংসতা ও অরুচিকর দৃশ্য সম্বলিত বিদেশি ধারাবাহিকের স¤প্রচারও দেশটিতে নিষিদ্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫০৩ঘ.
bdnews24