বেইজিং, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঋণগ্রস্ত ইউরোপকে ‘কেনার’ কোন ইচ্ছা নেই চীনের এবং বেইজিং যে সহায়তার আশ্বাস দিয়েছে তা পুরোপুরি অর্থনৈতিক কারণে বলে সোমবার জানিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টির কন্ঠস্বর ‘পিপল’স ডেইলি’।
মঙ্গলবার অনুষ্ঠেয় চীন-ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনের আগ মুহুর্তে সংবাদপত্রটির এক মন্তব্য প্রতিবেদনে একথা বলা হয়েছে।
সংবাদপত্রটির ভাষ্য অনুযায়ী, চীন ইউরোপকে নিঃস্বার্থভাবে সহায়তা করছে।
এ মাসে বেইজিংয়ে জার্মান চ্যান্সেলর আঞ্জেলা মার্কেলের সঙ্গে বৈঠকে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও জানিয়েছেন, ইইউ’র ঋণ সংকট মোকাবেলায় গঠিত উদ্ধার তহবিলে চীন আরো সহায়তা করার কথা বিবেচনা করছে।
তবে এ ব্যাপারে তিনি নির্দিষ্ট কোন প্রতিশ্র“তি দেননি।
‘চায়না ইনস্টিটিউট অব কনটেম্পোরারি ইন্টারন্যাশনাল রিলেশনস’ এর অধীন ইন্সটিস্টটিউট অব ইউরোপিয়ান স্টাডিজের পরিচালক ফেঞ্জ ঝংপিং ওই মন্তব্য প্রতিবেদনে লিখেছেন, “ইউরোপকে কেনার বা নিয়ন্ত্রণ করার কোন প্রয়োজন বা সামর্থ চীনের নেই, যেমনটি ইউরোপের কয়েকজন ভাষ্যকার বলেছেন।”
তিনি আরো জানান, ইইউ’র ঋণ সংকট সমাধানে চীনের যে কোন ধরনের সহায়তা পুরোপরি অর্থনৈতিক সিদ্ধান্ত। এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব ব্যবস্থাপনায় সহায়তা দেওয়া হলেও তা এর ব্যতিক্রম নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১০ঘ.
bdnews24