কাবুল, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানে ভুল করে চালানো বিমান হামলায় এক দল শিশুকে হত্যার স্বীকারোক্তি দিয়েছে ন্যাটো বাহিনী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে আফগান সরকার।
পূর্বাঞ্চলীয় কাপিসা প্রদেশে গিয়াওয়া গ্রামের কাছে গত বুধবার বিমান হামলা চালায় ন্যাটো বাহিনী।
ন্যাটো বাহিনীর এ ধরনের আরো বোমা হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা নিয়ে ইতোমধ্যেই ন্যাটো এবং আফগান সরকারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ন্যাটো হামলায় বেসামরিক মৃত্যু বাড়ছে আফগানিস্তানে।
এরই মধ্যে কাপিসার নাজরাব এলাকায় খোলা জায়গায় জঙ্গি বিরোধী অভিযানে ন্যাটো বিমান ও স্থল বাহিনীর হামলায় একদল শিশু নিহত হয়েছে বলে স্বীকার করলেন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী আইএসএএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কার্স্টেন জ্যাকবসন।
সাংবাদিকদেরকে তিনি বলেন, এক্ষেত্রে আমরা এ মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলতে কিংবা অস্বীকারও করতে পারছি না। যা হোক, সশস্ত্র সংঘাতে জড়িত নয় এমন যে কোনো নিরীহ মানুষের মৃত্যুই মর্মান্তিক।
আফগান সরকারি কর্মকর্তারা ৮ জন বালকের বীভৎস ছবি দেখিয়ে বলেছে, তাদের বয়স ৬ থেকে ১৪ বছর। এদের মধ্যে একজনের বয়স প্রায় ১৮ বছর। তারা প্রচণ্ড বরফের মধ্যে ভেড়া চরানোর সময় দুবার বোমা হামলার শিকার হয়। ঠাণ্ডায় দেহ গরম রাখার জন্য তারা আগুন জ্বালিয়ে রেখেছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৫ঘ.
bdnews24