ইসলামাবাদ, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং রাষ্ট্রপ্রধান হিসেবে এ মামলা থেকে তিনি দায়মুক্তি পান বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
শনিবার আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এ মামলার শুনানি শুরুর আগ মুহুর্তে প্রধানমন্ত্রীর ওই বিবৃতি স¤প্রচারিত হয়েছে।
ওদিকে, আদালতের নির্দেশানুযায়ী নিজ দলীয় নেতা আসিফ আলী জারদারির বিরূদ্ধে দুর্নীতির অভিযোগে পুনরায় মামলা শুরু না করার জন্য গিলানিও আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
জারদারির প্রসঙ্গে আল-জজিরা টেলিভিশনকে গিলানি বলেন, “তার বিরুদ্ধে অনেক মামলা থাকতে পারে, এবং সেগুলোর সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত”।
তিনি আরো বলেছেন, “তিনি (মামলা থেকে) দায়মুক্তি পেয়েছেন। এবং একমাত্র পাকিস্তানেই তিনি দায়মুক্তি পাননি, তার বহুজাতিক দায়মুক্তি আছে, এমন কি সারা বিশ্বেই।”
প্রেসিডেন্টের কারণে তিনি পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে গিলানি বলেন, তার বিরূদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে তিনি এমনিতেই প্রধানমন্ত্রীত্ব থেকে বাদ পড়বেন, পদত্যাগ করার প্রয়োজন হবে না।
এ প্রসঙ্গে তিনি বলেন, “পদত্যাগ করার প্রয়োজন নেই। আমি দোষী সাব্যস্ত হলে আর পার্লামেন্ট সদস্য হিসেবে বিবেচিত হব না।”
ওই সাক্ষাৎকারে তিনি পাকিস্তান থেকে জঙ্গিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান হামলা পরিচালনারও সমালোচনা করেন।
তিনি বলেন, “আমি আপনাকে জানাতে চাই যে, আমরা চালক বিহীন বিমান উড্ডয়ন সমর্থন করিনি বা এর অনুমতি দেইনি।”
সাক্ষাৎকারে গিলানি আরো বলেছেন, “এ মূহুর্তে” সেনা বাহিনীর সঙ্গে তার “সম্পর্ক ভাল ”।
আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার পর সামরিক শাসন ঠেকাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে পেন্টাগনে পাঠানো স্মারকলিপিকে ভিত্তি করে স¤প্রতি পাকিস্তানের সামরিক বাহিনী ও সরকারের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৮ঘ.
bdnews24