টোকিও, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জাপানের সম্রাট আকিহিতোর (৭৮) হার্টের বাইপাস সার্জারি করা হবে এ সপ্তাহে।
ইম্পেরিয়াল হাউজহোল্ড এজেন্সির বরাত দিয়ে রোববার রয়টার্স জানায়, পরীক্ষা নিরীক্ষায় সম্রাটের হৃদপিণ্ডের অবস্থার অবনতি দেখায় ১৮ই ফেব্র“য়ারি অস্ত্রোপচারের দিন ধার্য করা হয়েছে।
ইম্পেরিয়াল হাউসহোল্ড এজেন্সির বরাত দিয়ে জাপানি সংবাদ সংস্থা কিয়োদো জানায়, শনিবার সম্রাট আকিহিতোর এনজিওগ্রাম করা হয়। এতে দেখা যায় গত বছররে সম্রাটের রক্ত ধমনীগুলো সরু হয়ে গেছে।
গত নভেম্বরে ঠাণ্ডা, জ্বর ও ব্রঙ্কাইটিসের উপসর্গ নিয়ে প্রায় তিন সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এ সম্রাট।
২০০৩ সালে সম্রাট আকিহিতোর প্রস্টেট ক্যান্সারের জন্য অস্ত্রোপচার করা হয়। এছাড়া ২০০৮ সালের শেষ দিকে তিনি অনিয়মিত হৃদস্পন্দন ও পাকস্থলিতে রক্তপাতসহ বেশ কিছু জটিলতায় ভুগছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫১ঘ.
bdnews24