২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্রুয়ারি জুড়ে তীব্র শীত থাকছে ইউরোপে

ইউরোপের তীব্র শীত গোটা ফেব্র“য়ারি মাস জুড়েই বিরাজ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 10:19 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

লন্ডন, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইউরোপের তীব্র শীত গোটা ফেব্র“য়ারি মাস জুড়েই বিরাজ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের এ পূর্বাভাসে ইউরোপে শীতের কারণে মৃত্যুহার বাড়ার সঙ্গে সঙ্গে গ্যাসের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ব্রিটেনের ‘দ্য ওয়েদার চ্যানেল’ এর আবহাওয়াবিদ লিও ব্রাউন রয়টার্সকে বলেন, “ফেব্র“য়ারির মাঝামাঝিতে আবহাওয়া পরিবর্তন হতে পারে। তবে স্বাভাবিক অবস্থা ফিরবে না। শীত থাকবে ফেব্র“য়ারি মাসজুড়েই।” তীব্র শীতে ইউরোপ জুড়ে ইতোমধ্যেই কয়েকশ’ মানুষ মারা গেছে। পূর্ব ইউরোপের কয়েকটি দেশের তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। বুলগেরিয়ায় ১শ’৩০ টির বেশি গ্রাম বুধবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া তুষারগলা পানিতে বাঁধ ভেঙে বুলগেরিয়ার একটি গ্রাম বন্যা প্লাবিত হয়ে অন্তত আটজন মারা গেছে ও দুইজন নিখোঁজ রয়েছে বলেও খবর পাওয়া গেছে। বসনিয়ায় বুধবারও তীব্র শীতে আরো পাঁচজন মারা গেছে। এ নিয়ে শীতে বসনিয়ায় প্রাণহানি ১৩ জনে দাঁড়ালো। সার্বিয়ায়ও এ পর্যন্ত ১৩ জন মারা গেছে। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) কর্মকর্তারা ফেব্র“য়ারি শেষের আগে শীতের প্রকোপ কমার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১৪ঘ.