২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ১৫ পাউন্ড ওজনের নবজাতক

চীনের মধ্যাঞ্চলে সাত কেজিরও বেশি ওজনের এক শিশুর জন্ম হয়েছে। চীনে সম্ভবত এটাই সবচেয়ে বেশি ওজনের নবজাতক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

বেইজিং, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-চীনের মধ্যাঞ্চলে সাত কেজিরও বেশি ওজনের এক শিশুর জন্ম হয়েছে। চীনে সম্ভবত এটাই সবচেয়ে বেশি ওজনের নবজাতক। শিশুটির নাম রাখা হয়েছে চুন চুন। তার ওজন ৭ দশমিক ০৪ কিলোগ্রাম বা সাড়ে পনের পাউন্ড। চীনা চান্দ্র নববর্ষের দিন জন্ম হওয়ায় খুবই খুশি শিশুটির বাবা হান জিংজাং। তিনি বলেন, “আমার স্ত্রী অন্য অন্তঃস্বত্তা নারীদের মতোই ছিল। স্বাভাবিক খাবার ও পানীয় খেতো। কিন্তু তারপরও সে এতো বড় ও স্বাস্থ্যবান ছেলের জন্ম দিয়েছে। আজ চীনা দিনপঞ্জি অনুসারে বসন্তের প্রথম দিন। আর এ আমার ড্রাগন শিশু। আমি খুবই খুশি।” চুন চুনের আগে ওই দম্পতির ৬ বছর বয়সী মেয়ে জন্মেছিলো মাত্র ৪ কেজি ওজন নিয়ে। আর তাই তার পরের সন্তানটি এতো বেশি ওজনের হবে তা ভাবতেই পারেননি চুন চুনের মা। তবে চীনে প্রথম হলেও বিশ্বে চুন চুনই সবচেয়ে বেশি ওজনের নবজাতক নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯১২ঘ.