২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্নো কেলেঙ্কারি: পদ ছাড়লেন কর্ণাটকের তিন মন্ত্রী

বিধানসভায় বিতর্ক চলার সময় মোবাইল ফোনে পর্নো দেখার ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় পদত্যাগ করেছেন ভারতের কর্ণাটক রাজ্যের তিন মন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 06:42 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিধানসভায় বিতর্ক চলার সময় মোবাইল ফোনে পর্নো দেখার ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় পদত্যাগ করেছেন ভারতের কর্ণাটক রাজ্যের তিন মন্ত্রী। এই তিন জন হলেন রাজ্যের সহায়তা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা লক্ষণ সাভদি, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী সি সি পাতিল ও বন্দর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কৃষ্ণ পালেমার। তারা তিনজনই বিজেপি নেতা। মঙ্গলবারের ওই ঘটনা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে দলের নির্দেশে তারা পদত্যাগ করেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়। স¤প্রতি বিজাপুর জেলার সিন্দাগিতে পাকিস্তানের পতাকা উত্তোলন নিয়ে মঙ্গলবার কর্নাটক বিধানসভায় যখন উত্তপ্ত বিতর্ক চলছিল, ঠিক তখন পর্নো দেখায় ব্যস্ত ছিলেন ওই তিন বিজেপি নেতা। কিন্তু অধিবেশন স¤প্রচাররত স্থানীয় একটি টিভি চ্যানেলের ক্যামেরায় বিষযটি ধরা পড়ে যায়। ক্লোজড শটে নেওয়া ওই ভিডিওচিত্র স¤প্রচারিত হওয়ার পর পুরো ভারতজুড়েই সমালোচনা ওঠে। বিধানসভার সভাপতি বলেন, “লজ্জাজনক, এ ধরনের ঘটনা খুবই অগ্রহণযোগ্য।” ভারতীয় কংগ্রেসের নেতা বীরাপ্পা মইলি দাবি করেন, বিধানসভার আইন ও পবিত্রতা নষ্ট করার দায়ে তাদের গ্রেপ্তার করা উচিৎ। এদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে একটি তদন্ত কমিটি হয়েছে। দোষী সাব্যস্ত হলে ওই তিন জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১২৩০ ঘ.