২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় শান্তি দেখতে চায় রাশিয়া: ল্যাভরভ

মস্কো আরব বিশ্বে শান্তি দেখতে চায় বলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

আম্মান, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মস্কো আরব বিশ্বে শান্তি দেখতে চায় বলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সিরিয়া সফরকালে মঙ্গলবার আসাদের সঙ্গে বৈঠকের সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন। ওদিকে, একই দিনেই সিরিয়ার হোমস শহরে আবারো গোলাবর্ষণ চলছে বলে জানিয়েছে আন্দোলন কর্মী ও অধিবাসীরা। এর এক দিন আগে প্রচণ্ড গোলা হামলায় ওই শহরে অন্তত ৯৫ জনের মৃত্যুর হয়েছে। রাশিয়ার ‘আরআইএ’ সংবাদ সংস্থা জানিয়েছে, ল্যাভরভ আসাদকে বলেছেন, “প্রত্যেক দেশের প্রত্যেক নেতারই তার দায়িত্বজ্ঞান সম্পর্কে সচেতন থাকা উচিত। আপনি আপনার দায়িত্ব সম্পর্কে সচেতন। আমরা চাই আরবের মানুষরা শান্তি ও ঐক্যে থাকুক।” ল্যাভরভ জানিয়েছেন, আসাদ রক্তপাত বন্ধ করবেন বলে তাকে আশ্বস্ত করেছেন এবং সিরিয়ার সব রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন তিনি। বিরোধীপক্ষরা আসাদের এ আশ্বাসবাণীকে আমলে নেয়নি। তাদের বক্তব্য, আসাদ আগেও এ ধরনের প্রতিশ্র“তি দিয়ে তা রক্ষা করেননি। সিরিয়ায় চলমান সহিংসতার মধ্যেই দামেস্ক সফরে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং বৈদেশিক গোয়েন্দা বিভাগের প্রধান মিখাইল ফ্রাদকভ। তাদেরকে স্বাগত জানায় আসাদপন্থিরা। সিরিয়া সঙ্কট সমাধানের উপায় নিয়ে আলোচনা করাই তাদের এ সফরের উদ্দেশ্য। হোমস এর এক বিক্ষোভকারী স্যাটেলাইট ফোনে মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছেন, আবারো বাব আমরো এলাকায় হামলা করা হচ্ছে। সকালে এক ডাক্তার ওই এলাকায় প্রবেশের চেষ্টা করেন। কিন্তু তিনি আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এলাকায় বিদ্যুৎ নেই। আশেপাশের এলাকার সঙ্গেও সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান তিনি। কর্তৃপক্ষের দাবি, দেশে অন্তর্ঘাতী তৎপরতা চালানোর দুরভিসন্ধি নিয়ে থাকা ‘সন্ত্রাসী’দের সঙ্গেই হোমস শহরে এ লড়াই চলছে। সোমবার শহরটিতে সিরিয়া বাহিনীর ভয়াবহ গোলা ও রকেট হামলার পর মঙ্গলবার দিনে আবার নতুন করে হামলা শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৫ঘ.