সান্তো দমিনগো, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডোমিনিকান রিপাবলিক উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে, যারা অবৈধভাবে পুয়োর্তো রিকোয় যাচ্ছিলেন। এ ঘটনায় আরো ২০ জন নিখোঁজ রয়েছেন।
সামানা উপসাগরে এ দুর্ঘটনা ঘটে বলে সোমবার জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ।
ডোমিনিকান রিপাবলিকের নৌবাহিনীর কর্মকর্তারা জানান, প্রায় ৬০ জন যাত্রী নিয়ে সাধারণ নৌকাটি গত শনিবার সান্তো দমিনগোর ২১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের নাগুয়া উপকূল থেকে পুয়ের্তো রিকোর উদ্দেশ্যে রওনা হয়েছিল।”
ডুবে যাওয়ার পর নৌকাটির ১৯ জন যাত্রীকে উদ্ধার করা হয়। এছাড়া স্থানীয় জেলেরা অপর একজন যাত্রীকে উদ্ধার করে।
ডোমিনিকান রিপাবলিকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পরিচালক জেনারেল লুইস লুনা পাওলিনো জানান, নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১২০১ ঘ.
bdnews24