ইসলামাবাদ, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একবিংশ শতাব্দীতে কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের “যুদ্ধের সামর্থ নেই”। আর তাই পাকিস্তান আলোচনা ও কূটনীতির মাধ্যমে এ ইস্যু সমাধানে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
গিলানি বলেন, “কাশ্মির ইস্যু নিয়ে ইতোমধ্যে চারটি যুদ্ধ হয়েছে এবং ওই এলাকায় এখনো যুদ্ধ চলছে।” কিন্তু একবিংশ শতাব্দীতে “আমাদের যুদ্ধের সামর্থ নেই।”
তিনি আরো বলেন, “আমরা আলোচনা, কূটনীতি, কার্যকর নীতি এবং জাতীয় মতৈক্যের মধ্য দিয়ে কাশ্মীর নিয়ে বিবাদ মেটাতে চাই।”
‘কাশ্মীর ঐক্য দিবস’ উপলক্ষ্যে রোববার প্রধানমন্ত্রীর সচিবালয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি একথা বলেন।
এ উপলক্ষে ওই দিন পাকিস্তানে সরকারি ছুটি ছিল এবং দিনটি উদযাপন করতে দেশে জুড়ে মিছিল বের করে পাকিস্তানিরা। দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।
কাশ্মীর ইস্যু সচল রাখতে ১৯৯০ সাল থেকে দিবসটি উদযাপন করছে পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২১ঘ.
bdnews24