২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলার পছন্দের খাবার

বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার পছন্দের কতগুলো খাবারের রন্ধন প্রণালি নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে। আর এ কাজটি করেছেন ম্যান্ডেলার ব্যক্তিগত পাচক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 07:59 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার পছন্দের কতগুলো খাবারের রন্ধন প্রণালি নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে। আর এ কাজটি করেছেন ম্যান্ডেলার ব্যক্তিগত পাচক। ম্যান্ডেলা পছন্দ করেন এমন সাধারণ ৬২টি আফ্রিকার ঐহিত্যবাহী রন্ধন প্রণালী রয়েছে বইটিতে। বইটির লেখক জোলিসা এনদোয়িয়া প্রায় ২০ বছর ম্যান্ডেলা পরিবারের পাচকের দায়িত্ব পালন করেন বলে বিবিসির এক খবরে জানানো হয়েছে। চলতি বছরের মার্চ থেকে বইটি যুক্তরাজ্যে পাওয়া যাবে। এতে দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী কিছু রন্ধন প্রণালী রয়েছে। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ম্যান্ডেলার প্রপৌত্র লুভুয়ো ম্যান্ডেলা বলেন, ‘জোলি পাচকের চেয়ে বেশি কিছু ছিলেন [...] তিনি ছিলেন অভিভাবক।’ ‘ইউকুটইয়া কেওয়াসখায়া’- টেস্ট ফ্রম নেলসন ম্যান্ডেলা কিচেন’ নামের বইটিতে চিকেন সুপ থেকে ভুট্টা ও স্টুর বেশ কয়েকটি পদের রন্ধন প্রণালী রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৪৭ ঘ.