২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় বন্যাকবলিতদের সাপ আতঙ্ক

অস্ট্রেলিয়ার বন্যা কবলিত পূর্বাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যার সঙ্গে সঙ্গে সাপের আতঙ্ক ভর করেছে। বন্যার পানি থেকে বাঁচতে বাড়িঘরের ছাদে এসে আশ্রয় নিচ্ছে বিষাক্ত সাপ। শনিবার প্রবল বৃষ্টিপাতে নদীর পানি উপচে পড়ায় ওই অঞ্চলের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 08:11 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

সিডনি, ফেব্র“য়ারি ০৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার বন্যা কবলিত পূর্বাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যার সঙ্গে সঙ্গে সাপের আতঙ্ক ভর করেছে। বন্যার পানি থেকে বাঁচতে বাড়িঘরের ছাদে এসে আশ্রয় নিচ্ছে বিষাক্ত সাপ। শনিবার প্রবল বৃষ্টিপাতে নদীর পানি উপচে পড়ায় ওই অঞ্চলের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা জানায়, বন্যায় কুইন্সল্যান্ড রাজ্যে ১১ হাজারেও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গত বছর কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসে আকস্মিক বন্যায় প্রায় ৩৫ জন নিহত হয়। এছাড়া পানির তোড়ে ভেসে যায় প্রায় ৩০ হাজার ঘরবাড়িসহ ফসল, সেতু ও রেললাইন। উদ্ধারকর্মীরা আরো জানায়, কিছু কিছু অঞ্চলে নদীর পানি গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে উঁচু সীমা দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি পানিবন্দি বেশকিছু পরিবার সাপ আতঙ্গে ভুগছে। কারণ, বন্যায় ওই অঞ্চলের সাপগুলো তাদের আবাস হারিয়ে লোকালয়ের বাড়িঘরে আশ্রয় নিয়েছে। আবহাওয়া পূর্বাভাসে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডের বেশ কিছু নদীর পানি বিপদ সীমার অনেক ওপর দিয়ে যেতে পারে বলে সতর্ক করে দেয়া হয়েছে। কিছু কিছু অঞ্চলে বেশ কয়েকদিন বা কয়েক সপ্তাহ বন্যা স্থায়ী হতে পারে বলে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ সাউথ ওয়েলসের মোরি। এখানে প্রায় ১০ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে বলে জরুরি সেবা বিভাগের মুখপাত্র ফির ক্যাম্পবেল জানান। দুই হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। সরকারি কর্মকর্তারা গত কয়েকদিন ধরে বন্যা কবলিতদের অন্যত্র সরিয়ে নিতে বলছে। তবে বন্যার পরও কয়েক শ’ বাড়িতে তাৎক্ষণিক ফেরা নিরাপদ হবে না বলে জানান ক্যাম্পবেল। তিনি বলেন, “এখানে প্রচুর পরিমাণে বিষাক্ত সাপ বন্যা থেকে বাঁচতে উচুঁ জায়গায় আশ্রয় নেয়ার চেষ্টা করছে বলে আমাদের বলা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫৬ ঘ.