২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া নিয়ে জাতিসংঘ আলোচনায় অগ্রগতির আভাস

সিরিয়া সংকটের সমাধান নিয়ে জাতিসংঘ আলোচনায় অগ্রগতি হয়েছে বলে আভাস দিয়েছেন নিরাপত্তা পরিষদের কূটনীতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 11:29 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

সিরিয়া, ফেব্র“য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরিয়া সংকটের সমাধান নিয়ে জাতিসংঘ আলোচনায় অগ্রগতি হয়েছে বলে আভাস দিয়েছেন নিরাপত্তা পরিষদের কূটনীতিকরা। সিরিয়া বিষয়ক প্রস্তাবনা নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে ভোট হতে পারে বলে জানিয়েছেন ব্রিটিশ দূত মার্ক লয়াল গ্র্যান্ট। তবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। জাতিসংঘকে আরব লিগের সিরিয়া বিষয়ক শান্তি পরিকল্পনা সমর্থন করার জন্য চাপ দিয়ে আসছে পশ্চিমা রাষ্ট্রগুলো। কিন্তু রাশিয়া এ পরিকল্পনার সমালোচনা করছে। তারা ইতোমধ্যেই সিরিয়ার বিরুদ্ধে বাড়াবাড়ি রকমের কোনো কঠোর প্রস্তাবনায় ভেটো দেওয়ার হুমকি দিয়েছে। তবে তারপরও রাশিয়ার রাষ্ট্রদূত ভিটলে চুরকিন বুধবারের অধিবেশনের আলোচনা ইতিবাচক হয়েছে বলেই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “ঐকমত্যে পৌঁছাতে কি করা উচিত সে সম্পর্কে আমাদের মধ্যে যথেষ্ট ভালো বোঝাপোড়া হয়েছে বলেই আমি মনে করি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২০ঘ.