২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে বিমান হামলায় ৩ জঙ্গি নিহত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গ্র“পের তিন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 09:07 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গ্র“পের তিন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছে। ফিলিপাইন সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি এক খবরে জানায়, জঙ্গিদের শক্তঘাঁটি হিসেবে পরিচিত একটি অঞ্চলে বৃহস্পতিবার সকালে বিমান হামলা চালানো হয়েছে। এতে বলা হয়, বিমান হামলায় আবু সায়াফের এক ও জেমাহ ইসলামিয়ার দুই নেতা নিহত হয়েছে। নিহতদের একজনের ওপর মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)’ র গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং তাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করে এফবিআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫০০ ঘ.