লন্ডন, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যৌন অপরাধের অভিযোগে অভিযুক্ত উইকিলিকসে’র প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বুধবার তাকে সুইডেনের কাছে হস্তান্তর না করার আপিল করেছেন ব্রিটেনের সুপ্রিম কোর্টে।
ইরাক ও আফগানিস্তান যুদ্ধ সম্পর্কিত মার্কিন গোপন নথিসহ বিশ্বের গুরুত্বপূর্ণ হাজার হাজার কূটনৈতিক তথ্য ফাঁস করে ২০১০ সালে আলোচনায় উঠে আসেন অ্যাসাঞ্জ ও তার ওয়েবসাইট উইকিলিক্স।
উইকিলিক্সের সাবেক দুই সুইডিশ নারী স্বেচ্ছাসেবক আস্যাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর ইউরোপীয় গ্রপ্তারি পরোয়ানায় ব্রিটেনে ২০১০ সালের ডিসেম্বরে গ্রেপ্তার হন তিনি।
তবে আ্যাসাঞ্জের আইনজীবী ওই গ্রেপ্তারি পরোয়ানা অবৈধ বলে দাবি করেছেন। কারণ তার মতে, ওই পরোয়ানা কোন নিরপেক্ষ বিচারক বা আদালত দেয়নি, দিয়েছেন একজন সুইডিশ কৌসুলি।
তিনি আরো বলছেন, তার বিরূদ্ধে সুইডেনে মামলা দয়ের করা হয়নি, কিন্তু শুনানির জন্য তাকে চাওয়া হচ্ছে।
লন্ডনের সুপ্রিম কোর্ট এ যুক্তি বাতিল করলে, তবে তিনি তার মামলা ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইট’েস নিয়ে যেতে পারবেন।
কিন্তু এতেও সুইডেনে অ্যাসাঞ্জের হস্তান্তর ঠেকানো যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।
বুধবার অ্যাসাঞ্জ আদালতে গেলে তীব্র ঠান্ডা উপেক্ষা করে বিদ্রোহীদের ছোট একটি দল তাকে সমর্থন জানানোর জন্য জড়ো হয়।
এ সময় সাবেক এক মার্কিন সেনা, শান্তি কর্মী স্কট আলব্রেট বলেন, “তিনি সত্যের শক্তির কথা বলেন। তাকে জাতীয় বীর বলেই গণ্য করা উচিত।”
অ্যাসাঞ্জ কোনো অপরাধের কথা অস্বীকার করে বলেছেন, তাকে চুপ রাখার জন্যই তার বিরূদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে।
এ মামলা তার গোপনতা-বিরাধী ওয়েব সাইট উইকিলিকস’কে আরো নিষ্ক্রিয় করে দিতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৩ঘ.
bdnews24