প্যারিস, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নোবেল শান্তি পুরস্কার সঙ্কট-কবলিত ইইউ’র জন্য প্রেরণা বলে প্রশংসা করেছেন ইউরোপীয় কমিশনের সাবেক প্রধান ফ্রান্সের জ্যাক ডেলোর।
শুক্রবার ফ্রান্সের নিউজ চ্যানেল বিএফএমটিভি তে তিনি বলেন, এ পুরস্কার জয় ইইউ ব্লকের দেশগুলোকে সঙ্কটের মুখেও একে অপরের সঙ্গে সহযোগিতা আরো নিবিড় করতে অনুপ্রেরণা যোগাবে।
সঙ্কটের মধ্যে থেকেও ইউরোপ এগিয়ে চলছে এবং সুসংহত হচ্ছে উল্লেখ করে জ্যাক বলেন, ইউরোপীয় ইউনিয়নের সব দেশগুলোর রাষ্ট্রপ্রধান এবং জনগণ নোবেল শান্তি পুরস্কারকে প্রেরণা হিসাবে নেবে বলেই তিনি আশা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/১৬৫৮ঘ.
bdnews24