ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মহারাষ্ট্র প্রদেশের সরকার কার্টুনিস্ট অসীম ত্রিবেদীর বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহের অভিযোগ বাতিল করেছে।
শুক্রবার বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে আঁকা কার্টুনে ভারতের সংবিধান ও জাতীয় প্রতীককে অবমাননার অভিযোগে গত মাসে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে গণবিক্ষোভের মুখে তাকে জামিনে মুক্তি দেয়া হয়।
ভারতে দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের নেতৃত্বে আন্দোলনে অংশ নেন অসীম ত্রিবেদী।
ত্রিবেদীর আঁকা কার্টুনে ভারতের জাতীয় প্রতীক তিনটি সিংহের জায়গায় তিনটি নেকড়ে দেখানো হয় যাদের মুখ দিয়ে রক্ত ঝরছে। এর নিচে লেখা রয়েছে ‘দুর্নীতি দীর্ঘজীবী হোক’।
ত্রিবেদীর আরেকটি কার্টুনে ভারতের লোকসভার সঙ্গে শৌচাগারের তুলনা করা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫১৭ ঘ.
bdnews24