পেশাওয়ার, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে গুলিতে আহত তালেবানবিরোধী কিশোরী মালালা ইউসুফজাইকে পেশাওয়ারের সামরিক হাসপাতাল থেকে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।
পেশাওয়ারে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে মালালার চিকিৎসা চলছিল। আরো উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয়েছে।
‘আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব কার্ডিওলজি কেয়ার ইউনিট’ এ রেখে তার চিকিৎসা চলছে।
চিকিৎসক দল জানিয়েছে, “øায়ুতন্ত্রের চিকিৎসায় মালালার অবস্থার উন্নতি হয়েছে। তবে সামনের দিনগুলো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
মালালার অবস্থার উন্নতি হলেও সে এখনো বিপদমুক্ত নয় বলে জানিয়েছেন খাইবার পাখতুনখা প্রদেশের গভর্নর মাসুদ কাউসার।
তবে চিকিৎসক মুমতাজ খান বলেছেন, মালালার বাঁচার সম্ভাবনা ৭০ শতাংশ।
পাকিস্তানের কর্মকর্তারা ইতোমধ্যেই মালালার ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন।
পাকিস্তানে সোয়াত উপত্যাকায় নারীশিক্ষা নিয়ে তালেবানের বিরুদ্ধে সোচ্চার ১৪ বছর বয়সের এ কিশোরী মঙ্গলবার বন্দুকধারীদের গুলিতে গুরুতর আহত হয়।
সোয়াত উপত্যকার প্রধান শহর মিঙ্গোরার স্কেেুল ক সহপাঠীর সঙ্গে বাড়ি ফেরার পে সে হামলার শিকার হয়।
মালালা মাথায় ও ঘাড়ে গুলিবিদ্ধ হয় বলে জানানো হয় কয়েকটি প্রতিবেদনে। হামলার সময় মালালার সঙ্গে থাকা সহাপাঠীও আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।
পাকিস্তানে তালেবানের মুখপাত্র এহসানউল্লাহ এহসান এ হামলার দায় স্বীকার করেন বিবিসি’তে।
এহসান বলেন, মালালা তালেবানবিরোধী এবং ধর্মনিরপেক্ষ হওয়ার কারণেই এ হামলা চালানো হয়েছে। তাকে রেহাই দেয়া হবে না।
২০০৯ সালে একটি আন্তর্জাতিক শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর জনসাধারণের মাঝে পরিচিতি পায় মালালা ইউসুফজাই। তালেবানের অধীনে জীবনযাত্রা সম্পর্কিত একটি দিনলিপি লিখে সে এ মনোনয়ন পায়।
সেই বছর সোয়াত থেকে সেনারা তালেবান জঙ্গিদের উৎখাতের আগ পর্যন্ত ওই এলাকা দাপিয়ে বেড়াত তারা। তালেবানরা যখন সোয়াত উপতক্যার নিয়ন্ত্রণ নিয়ে বালিকাদের স্কুল বন্ধ করার নির্দেশ দেয় তখন মালালার বয়স ছিল ১১ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এলকিউ/১৫৩১ঘ.
bdnews24