টোকিও, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা যান্ত্রিক ত্র“টির কারণে বিশ্বব্যাপী ৭৪ লাখ গাড়ি তুলে নেয়ার ঘোষণা দিয়েছে।
গাড়িগুলোর জানালার কাঁচ ওঠানামা করানোর সুইচে ত্র“টির কারণেই মূলত টয়োটা এ সিদ্ধান্ত নিয়েছে।
ত্র“টিযুক্ত এ গাড়িগুলোর মধ্যে রয়েছে ইয়ারিস, করোলা এবং ক্যামরি মডেলের গাড়ি।
সিদ্ধান্ত মোতাবেক টয়োটা ইউরোপ বিশেষত, যুক্তরাজ্য থেকে তুলে নেবে ১৩ লাখ ৯০ হাজার গাড়ি। অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে ২৪ লাখ ৭০ হাজার এবং চীন থেকে ১৪ লাখ গাড়ি তুলে নেবে টয়োটা।
১৯৯৬ সালে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড ৮০ লাখ গাড়ি তুলে নেয়ার ঘোষণা দেয়ার পর এবার টয়োটা সবচেয়ে বেশি গাড়ি তুলে নেয়ার ঘোষণা দিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এলকিউ/১৯১৩ঘ.
bdnews24