২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস

হঠাৎ করেই ঘুরে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আবহ। জনসমর্থন জরিপে ডেমক্রেট দলীয় প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবমাকে ধরে ফেলেছেন রিপালিকান দলীয় প্রার্থী মিট রমনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 06:25 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ওয়াশিংটন, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-হঠাৎ করেই ঘুরে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আবহ। জনসমর্থন জরিপে ডেমক্রেট দলীয় প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবমাকে ধরে ফেলেছেন রিপালিকান দলীয় প্রার্থী মিট রমনি। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ জরিপের ফলাফলে ওবামা ও রমনি উভয় প্রার্থীর প্রতি ৪৫ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন। জরিপের এ ফলাফলে পরবর্তী মেয়াদে হোয়াইট হাউজে কে থাকবেন তা নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আর মাত্র ২৬ দিন বাকী। এ অবস্থায় দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর জনসমর্থন সমপর্যায়ে এসে দাঁড়িয়েছে। মাত্র এক সপ্তাহ আগেও নির্বাচনী জরিপে রমনি থেকে স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিলেন প্রেসিডেন্ট ওবামা। এছাড়া আগের সবগুলো জরিপেও এগিয়ে ছিলেন তিনি। তবে খুব রমনিও খুব একটা পিছিয়ে ছিলেন না। গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম নির্বাচনী বিতর্কে রমনির জয় স্পষ্টতই প্রভাব ফেলেছে ভোটারদের ওপর। ওই বিতর্কের পরপরই বেকারত্বের হার হ্রাস পাওয়ার প্রতিবেদন প্রকাশের পর বিতর্কে পরাজয়ের প্রভাব এড়িয়ে যাওয়া ওবামা পক্ষে সম্ভব হবে বলেই মনে হচ্ছিল। কিন্তু পুরোপুরি যে এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি তা জরিপের ফলাফলেই পরিস্কার। রয়টার্স/ইপসোস ছাড়াও অন্যান্য সংস্থার জরিপেও রমনির জনসমর্থন বৃদ্ধি পাওয়ার চিত্রই ফুটে উঠেছে। গ্যালপের দৈনন্দিন জরিপে রমনি এগিয়ে আছেন ২ শতাংশ জনসমর্থন বেশি নিয়ে আর পিউ রিসার্চ সেন্টারের জরিপে এগিয়ে আছেন ৪ পয়েন্ট ব্যবধানে। সর্বশেষ নির্বাচনী সমাবেশে রমনি কথা বলেছেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। ওহিওতে শরতের হিমেল সন্ধ্যায় প্রায় ১২ হাজার সমর্থকের উদ্দেশ্যে দেওয়া ভাষণে রমনি বলেন, তিনি প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওবামার কিছু নির্বাচনী সমাবেশে দেখেছেন যেখানে ওবামার সমর্থকরা শ্লোগান দিচ্ছিল, “আরো চার বছর।” “আমার মনে হয় তাদের (ওবামা সমর্থকদের) সঠিক শ্লোগানটি হওয়া উচিত, “আরো চার সপ্তাহ, আরো চার সপ্তাহ,” বলেন রমনি। এরপর রমনির ভাষণের মাঝে মাঝে তার সমর্থকরা “আরো চার সপ্তাহ, আরো চার সপ্তাহ” বলে শ্লোগান দেয়। উল্লেখ্য, আর চার সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল যে সব রাজ্যগুলোর উপর নির্ভর করে ওই রাজ্যগুলোতে এখনও অগ্রগামিতা ধরে রেখেছেন ওবামা। তবে পিছিয়ে থাকা ওই সব রাজ্যে রমনির অবস্থাও পাল্টে যাওয়া ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১২২১ ঘ.