পেশাওয়ার, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সোয়াত উপত্যকায় নারীশিক্ষা নিয়ে তালেবানের বিরুদ্ধে সোচ্চার ১৪ বছর বয়সের কিশোরী মালালা ইউসুফজাই মঙ্গলবার বন্দুকধারীদের গুলিতে গুরুতর আহত হয়েছে।
সোয়াত উপত্যকার প্রধান শহর মিঙ্গোরার স্কুল েেক সহপাঠীর সঙ্গে বাড়ি ফেরার পে মালালা হামলার শিকার হয়।
তবে ঘটনাটি কিভাবে ঘটেছে সে সম্পর্কে ভিন্ন তথ্য পাওয়া গেছে। একটি খবরে বলা হয়েছে, দাড়িওয়ালা এক লোক গুলি চালানোর আগে স্কুলবালিকাদের বহনকারী একটি গাড়ি থামিয়ে মালালা’র খোঁজ করে।
ওদিকে, পুলিশের ভাষ্য, স্কুল বালিকারা একটি ভ্যান কিংবা বাসে চড়ার সময় তাদের ওপর গুলি চালায় বন্দুকধারীরা।
মালালা মাথায় গুলিবিদ্ধ হয়েছে এবং আরেকটি বুলেট তার ঘাড়ের জায়গায় লেগেছে বলে জানানো হয়েছে কয়েকটি প্রতিবেদনে।
তবে সে এখন হাসপাতালে এবং আশঙ্কামুক্ত বলে জানা গেছে। হামলার সময় মালালার সঙ্গে থাকা সহাপাঠীও আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পাকিস্তানে তালেবানের মুখপাত্র এহসানউল্লাহ এহসান এ হামলার দায় স্বীকার করেছেন বিবিসি’তে।
এহসান বলেন, মালালা তালেবানবিরোধী এবং ধর্মনিরপেক্ষ হওয়ার কারণেই এ হামলা চালানো হয়েছে। তাকে রেহাই দেয়া হবে না।
২০০৯ সালে একটি আন্তর্জাতিক শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর জনসাধারণের মাঝে পরিচিতি পায় মালালা ইউসুফজাই। তালেবানের অধীনে জীবনযাত্রা সম্পর্কিত একটি দিনলিপি লিখে সে এ মনোনয়ন পেয়েছিল।
সেই বছর সোয়াত থেকে সেনারা তালেবান জঙ্গিদের উৎখাতের আগ পর্যন্ত ওই এলাকা দাপিয়ে বেড়াত তারা। তালেবানরা যখন সোয়াত উপতক্যার নিয়ন্ত্রণ নিয়ে বালিকাদের স্কুল বন্ধ করার নির্দেশ দেয় তখন মালালার বয়স ছিল ১১ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫০
bdnews24