ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কিংবদন্তীর সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের মেয়ে ভরসা ভোঁসলে আত্মহত্যা করেছেন।
৫৬ বছর বয়সী ভরসা মুম্বাইয়ের পেডার রোডের বাসভবনে তার লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে এনডিটিভি।
পুলিশ জানায়, ভরসা ঘটনাস্থলেই মারা যান। ধারেকাছে কোনো চিরকূট পাওয়া যায়নি। তবে তিনি বিষন্নতায় ভুগছিলেন বলে জানা যায়। কয়েক সপ্তাহ আগে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খাওয়ার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
ভরসা ভোঁসলের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মুম্বাই পুলিশ দুর্ঘটনায় মৃত্যুর মামলা করেছে।
ভরসা ওয়েব পোর্টাল রেডিফে কলাম লিখতেন। এর আগে তিনি সানডে অবজারভার ও টাইমস অব ইন্ডিয়ায় লিখতেন।
কিছু হিন্দি ও মারাঠি ছবিতে কণ্ঠ দিয়েছেন ভরসা। মায়ের সঙ্গে কয়েকটি কনসার্টেও গেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫০৬ ঘ.
bdnews24